POTHIKTV
PCreate story
July 27, 2025

আশুগঞ্জের তালশহর সিএনজি চালকদের অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা।

আশুগঞ্জের তালশহর সিএনজি চালকদের অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা।


মোঃ সাইফুল ইসলাম, আশুগঞ্জ প্রতিনিধিঃ ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জের তালশহর নতুন বাজার রেল- গেইট এলাকা সংলগ্ন সিএনজি স্টান্ডে (২৭ জুলাই) রবিবার সকাল ৬ টা থেকে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেন সিএনজি চালক ও মালিক’রা। ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি – অটোরিকশা মালিক সমিতির নিদের্শে জেলার নয়টি থানার সব এলাকার সিএনজি – অটোরিকশা মালিক ও শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন বলে জানা যায়। তারই অংশ হিসেবে তালশহর – ব্রাহ্মনবাড়িয়া রোড় সমূহের সিএনজি চালক ও মালিক’রা অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেন তালশহর বাজার সিএনজি স্টান্ডের চালক ও মালিক’রা। জানা যায় তালশহর নতুন বাজার রেল- গেইট এলাকায় সিএনজি মালিক সমিতির সদস্য হাবিব মিয়ার নেতৃত্বে তালশহরে সিএনজি মালিক ও চালকদের অনিদিষ্টকালের জন্য ধর্মঘট ও কর্মবিরতি পালন করেন। সেসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িয়া পুরাতন জেল খানা মোড় রোড সমূহের সিএনজি মালিক সমিতির শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহসীন আহমেদ বক্তব্যে বলেন, সিএনজি চালক ও মালিকদের উপর দীর্ঘদিন ধরে বৈষম্য মূলক আচরণ করা ও ট্রাফিক পুলিশের নীরব চাঁদাবাজির কারণে দিশেহারা সিএনজি চালক ও মালিক’রা। ট্রাফিক পুলিশ কারণে – অকারণে গাড়ির কাগজপত্র ঠিকঠাক থাকলেও সিএনজি চালকদের কাছ থেকে ৫০০ টাকা, ১০০০ টাকা চাঁদাবাজি করে চালকদের মামলার ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। আমরা এর সুষ্ঠু সমাধান চাই, আমাদের দাবী মানতে হবে আমরা দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের দাবী না মানলে আরো কঠোর আন্দোলনের ডাক দেবো। সেসময় আরো বক্তব্য রাখেন, লালপুর টু ভাইয়া তালশহর রুট সমূহের মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ নোয়াব মোল্লা সেসময় তিনি বক্তব্যে বলেন ট্রাফিক পুলিশের নীরব চাঁদাবাজি সহ বিভিন্ন সমস্যা নিয়ে বার বার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে আলোচনা করে ও এর কোনো সমাধান পাচ্ছিনা তাই বাধ্য হয়ে সিএনজি চালক ও মালিক’রা অনিদিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা করেন। এই পরিস্থিতিতে সিএনজি সেক্টরের অধিকার রক্ষায় কঠোর অবস্থানে যাচ্ছে সংগঠন গুলো। সিএনজি চালক ও মালিক’রা আশাবাদী দ্রুত সমস্যা সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করা হয়। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন সংগঠনের নেতাকর্মী গণ। সেসময় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক ইউনিয়নের সদস্য ওলি মিয়া, শেখ কবির মিয়া, মাইনুদ্দীন, কাদির মিয়া, আক্তার মিয়া, জাকির মিয়া, রকিব মিয়া মিজান সরকার, কাজী হোসেন, অনিল কুমার রোদ্র পাল, সুমন মিয়া সহ, তালশহর সিএনজি স্টান্ডের সকল চালক ও মালিক’রা উপস্থিত ছিলেন

0
0 comments·0 shares
PHOTO CARD

Share this post visually

PothikTVPothikTV Uncategorized

আশুগঞ্জের তালশহর সিএনজি চালকদের অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা।

মোঃ সাইফুল ইসলাম, আশুগঞ্জ প্রতিনিধিঃ ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জের তালশহর নতুন বাজার রেল- গেইট এলাকা সংলগ্ন সিএনজি স্টান্ডে (২৭ জুলাই) রবিবার সকাল ৬ টা থেকে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেন সিএনজি চালক ও মালিক’রা। ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি – অটোরিকশা মালিক সমিতির নিদের্শে জেলার নয়টি থানার সব এলাকার সিএনজি – অটোরিকশা মালিক ও শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন বলে […]