POTHIKTV
PCreate story
December 21, 2025

আশুগঞ্জে টোলপ্লাজায় অভিযান: ৩৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কাভার্ড ভ্যান আটক, গ্রেফতার ২

ArishaContributor
Follow🛡️ 3% Trust Score
আশুগঞ্জে টোলপ্লাজায় অভিযান: ৩৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কাভার্ড ভ্যান আটক, গ্রেফতার ২

আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩৪ (চৌত্রিশ) কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি কাভার্ড ভ্যানসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম। অভিযানে সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে ভ্যানটির ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ৩৪ কেজি ৫০০ গ্রাম। এ সময় ভ্যানটিতে থাকা দুইজনকে মাদক পরিবহনের অভিযোগে গ্রেফতার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে গাঁজা ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ১) রাকিব পেশকার (২৪), পিতা- জালাল পেশকার, মাতা- হোসনেয়ারা বেগম, সাং- নুরায়নপুর (পেশকার বাড়ি), থানা- বাউফল, জেলা- পটুয়াখালী। ২) মো. হোসাইন আলী (২৫), পিতা- মো. ওহাব আলী, মাতা- মৃত আইনবী বেগম, সাং- চাঁদগাঁও (পশ্চিম বাড়ি), থানা- নালিতাবাড়ী, জেলা- শেরপুর।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।

0
0 comments·0 shares
PHOTO CARD

Share this post visually

PothikTVPothikTV Uncategorized

আশুগঞ্জে টোলপ্লাজায় অভিযান: ৩৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কাভার্ড ভ্যান আটক, গ্রেফতার ২

আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩৪ (চৌত্রিশ) কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি কাভার্ড ভ্যানসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম। অভিযানে সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান থামিয়ে […]