POTHIKTV

আশুগঞ্জে ১৮টি পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে সংরক্ষিত নারী সাংসদ নাদিয়া পাঠান পাপন এমপির সাথে  মতবিনিময়

আশুগঞ্জে ১৮টি পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে সংরক্ষিত নারী সাংসদ নাদিয়া পাঠান পাপন এমপির সাথে  মতবিনিময় ‎দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জিআর চালের ডিও বিতরণ ‎ ‎আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ১৮টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত জিআর (চাল) সহায়তার ডিও বিতরণ […]

আশুগঞ্জে ১৮টি পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে সংরক্ষিত নারী সাংসদ নাদিয়া পাঠান পাপন এমপির সাথে  মতবিনিময়
‎দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জিআর চালের ডিও বিতরণ
‎
‎আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ১৮টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত জিআর (চাল) সহায়তার ডিও বিতরণ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রসংসদীয় নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।
‎আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
‎
‎সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা এবং উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়েও আলোচনা করা হয়।
‎
‎অনুষ্ঠানের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া জিআর চালের ডিও বিতরণ করা হয়। এ সহায়তা দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট পূজামণ্ডপগুলোর জন্য সরকারি বরাদ্দের আওতায় প্রদান করা হয়।
‎
‎আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সমন্বিত উদ্যোগের গুরুত্ব সভায় উঠে আসে।
‎

0
0 comments·0 shares