POTHIKTV

ইসলামাবাদ হাইকোর্ট: শুনানিকালে আইনজীবীকে কালো চশমা খুলতে নির্দেশ বিচারকের

ইসলামাবাদ হাইকোর্টে শুনানি চলাকালে এক আইনজীবীকে সানগ্লাস বা কালো চশমা পরতে নিষেধ করেছেন বিচারক। ঘটনাটি আদালত কক্ষে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

ইসলামাবাদ হাইকোর্ট: শুনানিকালে আইনজীবীকে কালো চশমা খুলতে নির্দেশ বিচারকের

World ডেস্ক: ২ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

পাকিস্তান আদালতের শুনানিকালে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। ইসলামাবাদ হাইকোর্টে একটি মামলার শুনানির সময় রোস্ট্রামে উপস্থিত আইনজীবীকে কাল চশমা বা সানগ্লাস খুলতে নির্দেশ দিয়েছেন আদালত।

এআরওয়াই নিউজের প্রতিবেদনে জানানো হয়, ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি আয়াজ শওকত শুনানি চলাকালে রোস্ট্রামে দাঁড়িয়ে থাকা এক আইনজীবীকে সানগ্লাস পরা অবস্থায় দেখতে পান। বিষয়টি নজরে আসার পরই তিনি তৎক্ষণাৎ ওই আইনজীবীকে চশমা খুলে ফেলার নির্দেশ দেন।

শুনানি কক্ষে বিচারপতি আয়াজ শওকত আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, “আইনজীবী সাহেব, এই চশমাটি খুলে ফেলুন!” বিচারকের এমন নির্দেশের পর রোস্ট্রামে থাকা আইনজীবী অবিলম্বে তার কালো চশমাটি খুলে ফেলেন।

আদালতের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও শিষ্টাচার বজায় রাখার অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগেও এই ধরনের কঠোর অবস্থান নিয়েছিলেন একই বিচারক।

উল্লেখ্য, এর আগে এক শুনানির সময় রোস্ট্রামে দাঁড়িয়ে মোবাইল ফোন ব্যবহার করায় এক আইনজীবীকে বাধা দিয়েছিলেন বিচারপতি আয়াজ শওকত। সে সময়ও তিনি আদালত কক্ষের ভেতরে কঠোরভাবে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা জারি করেন।

সূত্র: ARY News Urdu
0
0 comments·0 shares

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ

World →