POTHIKTV
Pस्टोरी बनाएँ
post
February 27, 2026

ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা জোরদারে নির্দেশনা: ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা জোরদারে নির্দেশনা: ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া। সভায় উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শচীন চাকমা। এছাড়াও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপার, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি ডিবিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি, মামলা নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদকবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়। বিশেষ করে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

তিনি সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি জোরদার, টহল কার্যক্রম বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়।

সভায় জানুয়ারি ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ থানা ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এ সময় পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

0
0 comments·0 shares
PHOTO CARD

Share this post visually

PothikTVPothikTV समुदाय

ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা জোরদারে নির্দেশনা: ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া। সভায় উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শচীন চাকমা। এছাড়াও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, […]