উত্তর সাগরে তেল শ্রমিকদের ধর্মঘটের ডাক: তীব্র জ্বালানি সংকটের শঙ্কায় যুক্তরাজ্য

Editorial Transparency & Correction Notice
This report is published through the PothikTV editorial workflow. Sources, evidence, revisions and material corrections are documented where available.
No material correction has been recorded for this story.Business ডেস্ক: ৫ অক্টোবর ২০২৬, ৮:০৪ পূর্বাহ্ন
যুক্তরাজ্যের উত্তর সাগরে অবস্থানরত তেল শ্রমিকদের আসন্ন ধর্মঘটের কারণে দেশটির জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে শ্রমিক ইউনিয়ন ‘ইউনাইট’। টেক্সাসভিত্তিক তেল কোম্পানি ‘অ্যাপাচি’র সাথে বেতনসংক্রান্ত আলোচনা ভেস্তে যাওয়ার পর শ্রমিকদের ধর্মঘটে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না বলে সংগঠনটি জানিয়েছে।
ইউনাইটের পক্ষ থেকে জানানো হয়, কোম্পানিটি বিপুল মুনাফা করলেও শ্রমিকদের জন্য অত্যন্ত অপ্রতুল বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে, যা প্রকৃত অর্থে বেতন কমানোর শামিল। ইউনিয়নের সদস্যরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ধর্মঘটের পক্ষে বিপুল ভোট দিয়েছেন। এছাড়া বকেয়া বেতন পরিশোধের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে পেমেন্ট আটকে রাখার ইঙ্গিত দিয়েছে অ্যাপাচি, যার ফলে কর্মীরা হাজার হাজার পাউন্ড ক্ষতির মুখে পড়তে পারেন।
ইউনাইট জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে এই ধর্মঘট শুরু হতে পারে। এতে ইলেকট্রিক্যাল বিশেষজ্ঞ, প্রোডাকশন টেকনিশিয়ান ও রেডিও অপারেটরসহ অ্যাপাচির ১৬০ জনেরও বেশি অফশোর কর্মী অংশ নিতে পারেন। এই কর্মবিরতির প্রভাব পড়বে ‘ফোর্টিস’ এবং ‘বেরিল’ তেলক্ষেত্রে। ইউনিয়নের মতে, এর ফলে ‘চার্লি’ নামে পরিচিত অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মটির কার্যক্রম সম্পূর্ণ অচল হয়ে পড়তে পারে।
ইউনিয়ন আরও সতর্ক করেছে যে চার্লি প্ল্যাটফর্ম বন্ধ হলে পুরো ফোর্টিস পাইপলাইন সিস্টেমটি অকার্যকর হয়ে পড়তে পারে। এই পাইপলাইন ব্যবস্থাটি যুক্তরাজ্যের মোট তেল ও গ্যাসের প্রায় এক-তৃতীয়াংশ পরিবহন করে থাকে। ফলে এই বিঘ্ন ঘটলে তা উত্তর সাগরের অন্যান্য বড় পরিচালনকারী প্রতিষ্ঠানের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে। অ্যাপাচির ব্যর্থতার কারণেই সম্ভাব্য এ সংকটের মুখোমুখি হতে হচ্ছে বলে মন্তব্য করেছে ইউনাইট।
অন্যদিকে অ্যাপাচি জানিয়েছে, বেতন আলোচনায় তারা সবসময় গঠনমূলক ভূমিকা পালন করেছে এবং কর্মীদের ৪ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। তাদের মতে, কর্মীদের বর্তমান আয় ইতিমধ্যেই যুক্তরাজ্যের সর্বোচ্চ উপার্জনকারীদের তালিকায় রয়েছে এবং তাদের অফশোর ডিউটি রোটেশনে বছরে গড়ে ১৫৩ কর্মদিবস কাজ করতে হয়। অ্যাপাচির মূল প্রতিষ্ঠান টেক্সাসভিত্তিক এপিএ করপোরেশন গত বছর ট্যাক্স-পরবর্তী ১.৪ বিলিয়ন ডলার মুনাফা এবং ৯.২ বিলিয়ন ডলার রাজস্ব আয়ের কথা জানিয়েছিল।
অ্যাপাচি আরও দাবি করেছে, ইউনিয়নের কাছে তাদের দেওয়া চূড়ান্ত প্রস্তাবটি ন্যায্য এবং এটি নন-ইউনিয়ন কর্মীদের দেওয়া বেতন বৃদ্ধির সমান। শিল্প ধর্মঘট চলাকালীন কাজ চালিয়ে যাওয়ার জন্য তাদের জরুরি পরিকল্পনা রয়েছে এবং এই ধর্মঘটের কারণে ফোর্টিস পাইপলাইন ব্যবহারকারী অন্য কোনো উৎপাদকের কাজে বিঘ্ন ঘটবে না বলে মনে করে কোম্পানিটি। রুটিন রক্ষণাবেক্ষণের সময় পাইপলাইনে যে ধরনের চাপ কমে, ধর্মঘটের প্রভাবও ঠিক তেমনই হবে বলে উল্লেখ করেছে তারা।
এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের কারণে ইতিমধ্যেই বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য সরবরাহ বিঘ্নিত হচ্ছে এবং ভোক্তারা বাড়তি গ্যাস ও তেলের দামের চাপে রয়েছেন। যুক্তরােষ্ট্রে ডিজেলের লিটারপ্রতি গড় দাম রেকর্ড ২ পাউন্ডে পৌঁছেছে। একই সময়ে জি-৭ ভুক্ত দেশগুলোর নেতারা তাঁদের জরুরি তহবিল থেকে প্রায় ১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড় করার ঘোষণা দিয়েছেন।
ইউনাইটের জেনারেল সেক্রেটারি শ্যারন গ্রাহাম বলেন, “আমরা কোনো অগ্রহণযোগ্য বেতন প্রস্তাব মেনে নেব না।” অন্যদিকে ইউনিয়নের শিল্প কর্মকর্তা স্টিভি ডেভিস সতর্ক করে জানান, অ্যাপাচির প্ল্যাটফর্মে কোনো বিঘ্ন ঘটলে তা সরাসরি ফোর্টিস পাইপলাইনে আঘাত হানবে এবং যুক্তরাজ্যের জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। তবে ফোর্টিস পাইপলাইন পরিচালনা করা প্রতিষ্ঠান ‘আইনস’ (Ineos)-এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।
Corroborating Sources & Evidence
Corrections & Audit Trail
Material changes and newsroom transparency notes associated with this report.
SEO & Schema.org
- Schema type
- NewsArticle
- Canonical URL
- https://pothiktv.com/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87/
- Slug
- %e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87
