ওসি মোঃ মনজুর কাদের ভূঁইয়ার সাফল্যঃ- সরাইল থানায় গত ০৭/১২/২৫ হতে ২৩/১০/২৬ পর্যন্ত ১০ মাস ১৭ দিনের আভিযানিক ফলাফলঃ
ওসি মোঃ মনজুর কাদের ভূঁইয়ার সাফল্যঃ- সরাইল থানায় গত ০৭/১২/২৫ হতে ২৩/১০/২৬ পর্যন্ত ১০ মাস ১৭ দিনের আভিযানিক ফলাফলঃ সরাইল থানার অফিসার ইনচার্জ জনাব মঞ্জুর কাদের ভূঁইয়ার চৌকষ নেতৃত্বে থানার অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে গত ০৭/১২/২৫ হতে ২৩/১০/২৬ইং পর্যন্ত ১০ মাস ১৭ দিনে সর্বমোট ১,১৫৮ জন আসামীকে গ্রেফতার করেন, যার মধ্যে ** পেশাদার […]

ওসি মোঃ মনজুর কাদের ভূঁইয়ার সাফল্যঃ-
সরাইল থানায় গত ০৭/১২/২৫ হতে ২৩/১০/২৬ পর্যন্ত ১০ মাস ১৭ দিনের আভিযানিক ফলাফলঃ
সরাইল থানার অফিসার ইনচার্জ জনাব মঞ্জুর কাদের ভূঁইয়ার চৌকষ নেতৃত্বে থানার অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে গত ০৭/১২/২৫ হতে ২৩/১০/২৬ইং পর্যন্ত ১০ মাস ১৭ দিনে সর্বমোট ১,১৫৮ জন আসামীকে গ্রেফতার করেন, যার মধ্যে
** পেশাদার ডাকাত=৪৩জন,
** মাদক ব্যবসায়ী=১৪৫,
** নিয়মিত মামলায় গ্রেফতার=৩৫৮ জন (৫৪ জন ডেবিল সহ)
** সাজা প্রাপ্ত আসামী =৫৫জন,
** ওয়ারেন্টভুক্ত আসামী=৪৫৪ জন,
** অন্যান্য গ্রেফতার=১০৩ জন,
*** দেওড়া মিন্টু হত্যা, পাকশিমুল মিঠু হত্যা, কালিকচ্ছ দত্তপাড়া সুমন হত্যা, কালিকচ্ছ মনিরবাগ গ্রামের কেয়ারটেইকার নুর আহম্মদ হত্যা, সৈয়দটুলা রায়হান হত্যা, দেওড়া আবু ছায়েদ হত্যা, ধরন্তী ও সূর্যকান্দি গ্রামের সংঘর্ষে হাদিম মিয়া হত্যা, কুট্টাপাড়া জিহাদ হত্যা মামলার রহস্য উদঘাটন সহ ঘটনায় জড়িত প্রধান আসামী সহ সর্বমোট ২১ জন আসামী গ্রেফতার করা হয়।
*** উত্তর কুট্টাপাড়া এনজিও অফিসে ডাকাতির ঘটনায় ৭২ ঘন্টার মধ্যে ঘটনার রহস্য উদঘাটন, ডাকাত দলের সদস্যদেরকে সনাক্ত সহ প্রধান ডাকাত আব্দুল গাফ্ফারকে গ্রেফতার করা হয়।
*** পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত ০৩ জন ডাকাতকে গ্রেফতার, লুন্ঠিত নগদ ৩০,০০০/- টাকা উদ্ধার সহ ডাকাতদের হেফাজত হতে ০২টি রামদা, ০২টি লোহার শাবল ও ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ গাড়িটি উদ্ধার করা হয়।
*** শাহবাজপুর তিতাস নদীতে ভাসমান নৌকায় নৃত্য শিল্পিকে গণ-ধর্ষণের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে আসামীদের সনাক্ত করন এবং ঘটনায় জড়িত ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়। তার মধ্যে ০১ জন আসামী স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক দোষস্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। এছাড়াও অন্যান্য একাধিক গণ-ধর্ষণ ও ধর্ষণ মামলার রহস্য উদঘটন সহ মোট ২৩ জন ধর্ষককে গ্রেফতার করা হয়।
*** বিজয়নগর থানা এলাকা হতে ডাকাতি হওয়া ৩১টি ষাঁড় গরুর বাছুর ও ডাকাতির কাজের ব্যবহৃত ট্রাক গাড়ি উদ্ধার সহ ০২ জন গ্রেফতার।
*** অস্ত্র উদ্ধার- দেশীয় রামদা-০১টি, লোহার পাইপ-০৩টি, ছোরা-০১টি, কাটার-০১টি, ছুরি-০২টি, ০১টি ইস্পাতের চাইনিজ কুড়াল, ০১টি ৩১ ইঞ্চি জিআই পাইপ, ০১টি ৩০ ইঞ্চি জিআই পাইপ।
*** কালিকচ্ছ, দেওড়া ও সৈয়দটুলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০টি বল্লম/বর্শা, ৭২টি টেটা, ২৫০০টি বিভিন্ন সাইজের বাঁশের কঞ্চি উদ্ধার করা হয়।
*** মাদক- ৫৭৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ২১৭ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ০২লিটার ৭৫০ মিঃলিঃ চোলাই মদ, ২০৩ বোতল এস্কফ সহ ১৪৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
*** ০১ (এক) জন গরু চোর সহ ০১টি গরু ও চোরাই গরু বহনকারী সিএনজি উদ্ধার।
*** ০২ (দুই) জন গাড়ি চোর সহ ০১টি ট্রাক গাড়ি ও ০১টি সিএনজি গাড়ি উদ্ধার।
*** ০২ (দুই) জন চোর সহ ০২টি ব্যাটারি উদ্ধার।
*** ০২ (দুই) জন চোর সহ ০৫টি পানির টেপ(কল) উদ্ধার।
*** ০২ (দুই) জন চোর সহ ০১টি ইঞ্জিন চালিত নৌকা উদ্ধার।
*** সরাইল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চুরির ঘটনায় ০১ (এক) জন চোর সহ ০৫টি স্টীলের জানালার কপাট, ০৬টি জানালার ফ্রেম উদ্ধার।
***০৯ জন আসামীসহ ১০৪৩৭ কেজি ভারতীয় জিরা, ১৯০পিস PHNTENE HAIR SCINCE SHAMPOO, ২৮৮০ পিস Cadbury Dairy Milk Chocolate, ৩৪টি ভারতীয় কম্বল উদ্ধার।
