POTHIKTV
PCreate story
October 19, 2025

কোটির বেশি শিশুকে টাইফয়েড টিকা দেয়া হয়েছে

Monir HossainContributor
Follow🛡️ 3% Trust Score
কোটির বেশি শিশুকে টাইফয়েড টিকা দেয়া হয়েছে

দেশে এক সপ্তাহে এক কোটির বেশি শিশুকে টাইফয়েড টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

রোববার (১৯ অক্টোবর) সকালে মোহাম্মদপুরের একটি মাদ্রাসায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে একটি মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

স্বাস্থ্য বিভাগের ডিজি অধ্যাপক ডা. মো. আবু জাফর জানান, সারাদেশে এখন পর্যন্ত ২৭৫ জনের শরীরে টিকা পরবর্তী সাধারণ জ্বর ও ব্যথার মতো মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। মাসব্যাপী চলা এ ক্যাম্পেইনে দেশে প্রায় ৫ কোটি শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।

এরপর মাদ্রাসার শিক্ষার্থীদেরকে টিকাদান উদ্বোধন করেন অধ্যাপক ডা. আবু জাফর। ১২ অক্টোবর থেকে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারাদেশে একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়।
এ কর্মসূচিতে ৩০ অক্টোবর পর্যন্ত ১৪ কর্মদিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা দেয়া হবে। শনিবার ও বাকি দিনগুলোতে নিয়মিত টিকাদান কেন্দ্রে এবং ৩০ অক্টোবরের পর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেয়া হবে কমিউনিটি পর্যায়ে। 

0
0 comments·0 shares
PHOTO CARD

Share this post visually

PothikTVPothikTV Uncategorized

কোটির বেশি শিশুকে টাইফয়েড টিকা দেয়া হয়েছে

দেশে এক সপ্তাহে এক কোটির বেশি শিশুকে টাইফয়েড টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। রোববার (১৯ অক্টোবর) সকালে মোহাম্মদপুরের একটি মাদ্রাসায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে একটি মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। স্বাস্থ্য বিভাগের ডিজি অধ্যাপক ডা. মো. আবু জাফর জানান, সারাদেশে এখন পর্যন্ত ২৭৫ জনের শরীরে […]