POTHIKTV
Pاسٹوری بنائیں
January 23, 2026

গ্যালারিতে টিকিট নেই, বাইরে হাজারো দর্শক: বিপিএল ফাইনাল ঘিরে মিরপুরে উন্মাদনা

Monir HossainContributor
فالو🛡️ 3% Trust Score
গ্যালারিতে টিকিট নেই, বাইরে হাজারো দর্শক: বিপিএল ফাইনাল ঘিরে মিরপুরে উন্মাদনা

খেলাধুলা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রাজকীয় লড়াই শুরু হতে এখনো ঘণ্টা দুয়েকের বেশি সময় বাকি। অথচ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম এলাকা এখনই লোকে লোকারণ্য। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই যেন উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো মিরপুর জুড়ে। শিরোপা নির্ধারণী এই ম্যাচকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে অভাবনীয় উন্মাদনা।

টিকিট যেন ‘সোনার হরিণ’ বিসিবি আগেই ঘোষণা দিয়েছিল যে ফাইনালের সব টিকিট বিক্রি হয়ে গেছে। কিন্তু টিকিট না পেয়েও হাল ছাড়েননি শত শত সমর্থক। স্টেডিয়ামের প্রবেশপথগুলোতে দেখা গেছে টিকিটপ্রত্যাশীদের ভিড়। তাদের আশা, শেষ মুহূর্তে যদি কোনোভাবে গ্যালারিতে প্রবেশের সুযোগ মেলে।

রাজশাহী ওয়ারিয়র্সের সমর্থক মোহাম্মদ মনছুর আক্ষেপ নিয়ে বলেন, “এখনো টিকিট হাতে পাইনি। তবে স্টেডিয়ামের বাইরে এসেছি এই আশায় যে কিছুটা বাড়তি দাম দিয়ে হলেও যদি সংগ্রহ করতে পারি। আজকের এই মহারণ কোনোভাবেই মিস করতে চাই না।” মনছুরের মতো এমন হাজারো সমর্থক এখন মিরপুরের অলিগলিতে টিকিটের সন্ধানে চষে বেড়াচ্ছেন।

রাজশাহীর আধিপত্য, পিছিয়ে নেই চট্টগ্রামও সরেজমিনে স্টেডিয়াম এলাকা ঘুরে দেখা গেছে, নীল-হলুদ জার্সি পরিহিত রাজশাহী ওয়ারিয়র্সের সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতো। দলবদ্ধভাবে ‘রাজশাহী রাজশাহী’ স্লোগানে মুখর করে তুলেছেন তারা। সে তুলনায় চট্টগ্রাম রয়্যালসের সমর্থকদের উপস্থিতি কিছুটা কম মনে হলেও, ম্যাচ শুরুর সময় ঘনিয়ে আসার সাথে সাথে তাদের সংখ্যাও বাড়ছে।

শীতের বিকেলে একপাশে শিরোপার লড়াই, অন্যপাশে গ্যালারি ঠাসা দর্শক—সব মিলিয়ে মিরপুর এখন দেশের ক্রিকেটের এক উৎসবমুখর কেন্দ্রবিন্দু। মাঠের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, তা জানতে এখন অপেক্ষা শুধু প্রথম বল মাঠে গড়ানোর।

0
0 comments·0 shares
PHOTO CARD

Share this post visually

PothikTVPothikTV Uncategorized

গ্যালারিতে টিকিট নেই, বাইরে হাজারো দর্শক: বিপিএল ফাইনাল ঘিরে মিরপুরে উন্মাদনা

খেলাধুলা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রাজকীয় লড়াই শুরু হতে এখনো ঘণ্টা দুয়েকের বেশি সময় বাকি। অথচ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম এলাকা এখনই লোকে লোকারণ্য। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই যেন উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো মিরপুর জুড়ে। শিরোপা নির্ধারণী এই ম্যাচকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে অভাবনীয় উন্মাদনা। টিকিট যেন ‘সোনার হরিণ’ বিসিবি আগেই ঘোষণা দিয়েছিল যে […]