POTHIKTV
Pاسٹوری بنائیں
February 21, 2026

চারুগৃহ শিশুস্বর্গ স্কুল-এ মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, পুরস্কার বিতরণ

ArishaContributor
فالو🛡️ 0% Trust Score
চারুগৃহ শিশুস্বর্গ স্কুল-এ মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, পুরস্কার বিতরণ

জিহাদুল ইসলাম   যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য
দিয়ে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস উদযাপন করেছে চারুগৃহ আর্ট স্কুল ও চারুগৃহ শিশুস্বর্গ
স্কুল। ২১ ফেব্রুয়ারি সকাল
৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ও আলোচনা অনুষ্ঠান।

চিত্রাঙ্কন
প্রতিযোগিতায় শিশুদের ছোট ছোট হাতে ফুটে ওঠে ভাষা আন্দোলনের ইতিহাস, প্রভাতফেরি, শহিদ মিনার ও বিভিন্ন জাতীয়
চেতনার প্রতিচ্ছবি। শিশুদের আঁকা ছবিতে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ
দেখা যায়।

প্রতিযোগিতায়
বিচারকের দায়িত্ব পালন করেন গুণী চিত্রশিল্পী রাম গোপাল বিশ্বাস এবং কাঞ্চন নগর মডেল স্কুল এন্ড কলেজ-এর চিত্রাঙ্কন প্রশিক্ষক
ইফতিফার রহমান। বিচারকরা শিশুদের সৃজনশীলতা ও দেশপ্রেমমূলক ভাবনার
ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসি কলেজ-এর বাংলা বিভাগের
সহকারী অধ্যাপক ফরিদুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাতৃভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ ছোটবেলা
থেকেই গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মই ভাষা আন্দোলনের চেতনা ধারণ ও লালন করবে।

অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন চারুগৃহ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আরেফিন অনু। এ সময় উপস্থিত
ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিবর্গ।

শেষে
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি ছিল শিশুদের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও দেশপ্রেমের চেতনা
জাগ্রত করার এক অনন্য উদ্যোগ।

0
0 comments·0 shares