ছাত্রীদের উত্ত্যক্ত করে টিকটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

ছাত্রীদের উত্ত্যক্ত করে টিকটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড
1 min read 3 words 14 views

ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় মাইন উদ্দিন (২৮) নামের এক টিকটকারকে হাতেনাতে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত মাইনউদ্দিন উপজেলার বায়েক ইউনিয়নের ধোপাখোলা গ্রামের ইদন মিয়ার ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম জানান, মাইন উদ্দিন দীর্ঘদিন ধরে স্থানীয় রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর টিকটক করে উত্ত্যক্ত করছিলেন। এমন একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে প্রতিবাদ শুরু হয়। এরপর থেকে পলাতক ছিলেন মাইন উদ্দিন।

মঙ্গলবার আবারও বিদ্যালয়ের সামনে গিয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করছিলেন মাইন উদ্দিন। এসময় তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.5K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক, উদ্ধার ২ লাখ টাকা

1 min read 3 words 409 views কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামে এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়…

কসবা-আখাউড়া সড়কের বেহাল দশা, সড়ক মেরামতের আল্টিমেটাম; না হলে কঠোর আন্দোলনের ঘোষণা

1 min read 3 words 27 views মো. শরীফুল ইসলাম, কসবা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে ও দ্রুত সংস্কারের দাবিতে আবারও মানববন্ধন করেছে…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 3.3K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

বারবার অভিযানের পরও উড়াল গ্যাস বন্ধ হয়নি, বাকাইল যেন বিস্ফোরণের অপেক্ষায়

1 min read 11 words 698 views ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে গাছের উপর গ্যাসের পাইপ ঝুলছে। এ কারণে গ্রামটি…

Responses