দাউদকান্দিতে কাভার্ড ভ্যান থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
কুমিল্লার দাউদকান্দিতে ৪৮ কেজি গাঁজাসহ একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুলাল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে দাউদকান্দি মডেল থানার পুলিশের একটি দল মেঘনা-গোমতী টোল প্লাজায় চেকপোস্ট পরিচালনার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করে। পুলিশ জানায়, টোল প্লাজার […]

কুমিল্লার দাউদকান্দিতে ৪৮ কেজি গাঁজাসহ একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুলাল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে দাউদকান্দি মডেল থানার পুলিশের একটি দল মেঘনা-গোমতী টোল প্লাজায় চেকপোস্ট পরিচালনার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করে।
পুলিশ জানায়, টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে দুটি চটের বস্তায় রাখা ১২টি পোটলায় মোট ৪৮ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় গাঁজাসহ কাভার্ড ভ্যানটি জব্দ এবং গাড়িতে থাকা দুলালকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুলাল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃষ্ণপুর (মিস্ত্রিবাড়ি) এলাকার মইনুল ইসলামের ছেলে। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
