POTHIKTV
Pاسٹوری بنائیں
February 24, 2026

দুগাংগী নদীতে আড়াআড়ি বাঁধ উচ্ছেদ, ৫০ চায়না দুয়ারি জাল আগুনে ধ্বংস

Monir HossainContributor
فالو🛡️ 3% Trust Score
দুগাংগী নদীতে আড়াআড়ি বাঁধ উচ্ছেদ, ৫০ চায়না দুয়ারি জাল আগুনে ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সিমনা সড়কের দ্বিতীয় সেতুর নিচ দিয়ে প্রবাহিত তিতাসের শাখা নদী দুগাংগীতে অভিযান চালিয়ে দু’টি অবৈধ আড়াআড়ি বাঁধ উচ্ছেদ এবং পঞ্চাশটি চায়না দুয়ারি রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি পরিচালিত এ অভিযানে নদীর স্বাভাবিক প্রবাহ ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে কঠোর অবস্থান নেয় প্রশাসন।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, ক্ষেত্র সহকারী মোহাম্মদ হামিদুল হক, অফিস সহায়ক মোঃ হাকিম মিয়া এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা নদী কমিটির সদস্য ও ‘তরী বাংলাদেশ’-এর আহ্বায়ক শামীম আহমেদ এবং সদস্য সোহেল রানা ভূঁইয়া।

শামীম আহমেদ জানান, জেলা নদী রক্ষা কমিটির মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়েছে। নদীতে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব রক্ষা এবং অবৈধ দখল ও ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়রা মনে করছেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে নদীর জীববৈচিত্র্য রক্ষা পাবে এবং জেলেদের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

0
0 comments·0 shares
PHOTO CARD

Share this post visually

PothikTVPothikTV Uncategorized

দুগাংগী নদীতে আড়াআড়ি বাঁধ উচ্ছেদ, ৫০ চায়না দুয়ারি জাল আগুনে ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সিমনা সড়কের দ্বিতীয় সেতুর নিচ দিয়ে প্রবাহিত তিতাসের শাখা নদী দুগাংগীতে অভিযান চালিয়ে দু’টি অবৈধ আড়াআড়ি বাঁধ উচ্ছেদ এবং পঞ্চাশটি চায়না দুয়ারি রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি পরিচালিত এ অভিযানে নদীর স্বাভাবিক প্রবাহ ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে কঠোর অবস্থান নেয় প্রশাসন। অভিযান পরিচালনা করেন […]