দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ কেজি চিনিগুঁড়া চাল উপহার পাঠালো পররাষ্ট্র মন্ত্রণালয়

1 min read 2 words 20 views

মো মনির হোসেন : দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে বিতরণের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০০ কেজি সুগন্ধি চিনিগুঁড়া চাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চালভর্তি একটি পিকআপ ভ্যান আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। চালগুলো ভারতের দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে বিতরণ করা হবে।

এর আগে সকালে ‘চাষী’ ব্র্যান্ডের চিনিগুঁড়া চালভর্তি পিকআপ ভ্যান আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়। পরে সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল চালগুলোর কাস্টমস ছাড়করণ সম্পন্ন করে।

সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূইয়া বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের জন্য ৫০০ কেজি সুগন্ধি চিনিগুঁড়া চাল পাঠানো হয়েছে। এগুলো হাইকমিশনের মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে প্রদান করা হবে।”

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান জানান, “মন্ত্রণালয়ের নির্দেশে সকল প্রক্রিয়া মেনে উপহারের চালগুলো দ্রুত ছাড়করণ করা হয়েছে।”

উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। প্রতিবছরই দুই দেশের মধ্যে বিভিন্ন পণ্য উপহার হিসেবে বিনিময় হয়ে থাকে।

Related Articles

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক, উদ্ধার ২ লাখ টাকা

1 min read 3 words 318 views কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামে এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়…

গাজায় সহায়তা বিতরণ কেন্দ্রে ইসরায়েলি গুলিবর্ষণ: ২৭ জন নিহত, মানবিক সংকট আরও ঘনীভূত

1 min read 14 words 76 views ৩ জুন ২০২৫ তারিখে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের আল-মাওয়াসি এলাকায় একটি খাদ্য সহায়তা বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি…

আশুগঞ্জে থানা পুলিশের অভিযান: ৯ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ২

1 min read 0 words 113 views ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজা ও একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.4K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

সাবেক এমপি ফজলে করিমের ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদ আখাউড়ায় গ্রেফতার

1 min read 1 words 45 views দেলোয়ার হোসাইন মাহদী: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য (এমপি) এ বি…

Responses