POTHIKTV
Pاسٹوری بنائیں
July 19, 2025

নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম

নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম

কক্সবাজার, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেয়া হবে না।

আজ শনিবার দুপুর ২টায় কক্সবাজার শহরে জুলাই পদযাত্রা শেষে পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে সমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘গত সরকার আমলে কক্সবাজার সন্ত্রাসী ও মাদকের অভয়ারণ্য হয়ে গিয়েছিল। নারায়ণগঞ্জ যেমন গডফাদার ছিল, কক্সবাজারেও গডফাদার ছিল। শেখ হাসিনা এক গডফাদার আর তার আন্ডারে ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশ জুড়ে ছিল। আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি। আবার নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না।’

জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, পর্যটন শিল্পের নামে কক্সবাজারে লুটপাট আর উচ্ছেদ করেছে স্বৈরাচার আওয়ামী লীগ। আমরা চাই পরিবেশবান্ধব পর্যটন শিল্প গড়ে তুলতে। কক্সবাজারের মানুষের হক এবং অধিকার নিশ্চিত করতে হবে।

রোহিঙ্গা ইস্যু দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি সমস্যা হিসেবে বিবেচিত হয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি আমাদের দরদ রয়েছে। তাদেরকে অধিকারহীন, রাষ্ট্রহীন করে রাখা হয়েছে। কিন্তু তার সমাধান এটা না যে, বছরের পর বছর বাংলাদেশ তাদের দায়িত্ব নেবে। রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে আমাদের কক্সবাজারের মানুষের প্রতি যে বেইনসাফি করছি সেদিকেও খেয়াল রাখতে হবে। কক্সবাজারের মানুষের যাতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলার বিঘ্নিত না ঘটে এই সবকিছু বিবেচনায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অতিদ্রুত ব্যবস্থা নিতে হবে।’

নাহিদ ইসলাম বলেন, আমরা অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পুরো বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাবো, আপনারা রোহিঙ্গা ইস্যু দ্রুত সমাধান করুন। রোহিঙ্গাদের তাদের দেশে সম্মানের এবং অধিকারের সহিত পোঁছানোর ব্যবস্থা করুন।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার কক্সবাজার এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

সমাবেশে আরো বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, এসএম সুজা উদ্দিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে দুপুর ১টায় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রার শুরুতে কর্মীরা পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন টার্মিনাল এলাকা। সেখান থেকে শুরু হওয়া পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে এনসিপির নেতারা পাবলিক লাইব্রেরি চত্বরে অবস্থিত শহীদ দৌলত ময়দানে সমাবেশে যোগ দেন।

0
0 comments·0 shares
PHOTO CARD

Share this post visually

PothikTVPothikTV Uncategorized

নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম

কক্সবাজার, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেয়া হবে না। আজ শনিবার দুপুর ২টায় কক্সবাজার শহরে জুলাই পদযাত্রা শেষে পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে সমাবেশে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘গত সরকার আমলে কক্সবাজার সন্ত্রাসী ও মাদকের অভয়ারণ্য হয়ে […]