POTHIKTV
Pاسٹوری بنائیں
January 15, 2026

নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্র খাইরুল নিহত

ArishaContributor
فالو🛡️ 3% Trust Score
নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্র খাইরুল নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় খাইরুল মিয়া (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর বড় ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহত খাইরুল মিয়া নবীনগর পূর্ব ইউনিয়নের ডোপাকান্দা গ্রামের সাদেক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, খাইরুল শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার দুপুরে খাবার খেয়ে বন্ধুদের সঙ্গে শিবপুর মাঠে খেলা দেখতে যায় সে। বিকেলে ফেরার পথে শিবপুর বড় ব্রিজের সামনে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে সে গুরুতর আহত হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0
0 comments·0 shares
PHOTO CARD

Share this post visually

PothikTVPothikTV Uncategorized

নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্র খাইরুল নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় খাইরুল মিয়া (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর বড় ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৮টার দিকে […]