ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেল গঠন
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও ধারাবাহিক করার লক্ষ্যে ‘গবেষণা ও প্রকাশনা সেল’ গঠন করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সেলটির কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়। অনুমোদিত কমিটিতে সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা ত্বহা মাহমুদ। সহসম্পাদক (প্রকাশনা) হিসেবে মাওলানা শারাফাত শরীফ এবং সহসম্পাদক (গবেষণা) হিসেবে মাওলানা […]

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও ধারাবাহিক করার লক্ষ্যে ‘গবেষণা ও প্রকাশনা সেল’ গঠন করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সেলটির কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।
অনুমোদিত কমিটিতে সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা ত্বহা মাহমুদ। সহসম্পাদক (প্রকাশনা) হিসেবে মাওলানা শারাফাত শরীফ এবং সহসম্পাদক (গবেষণা) হিসেবে মাওলানা ইলিয়াস হাসান নোমান দায়িত্ব পেয়েছেন।
সদস্য হিসেবে রয়েছেন—মাওলানা খায়রুল বাশার, মাওলানা ফেরদাউস আহমেদ শুভ, মাওলানা মাশরুক আহমাদ, মাহদি ইবনে আলমগীর, মাওলানা রুহুল আমীন, মাওলানা জুহায়ের হোসেন রিয়াজ, মাওলানা হাবিব জিহাদী ও মাওলানা আশরাফ আলম কাসেমী।
সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন সেমিনার, আলোচনা ও গুরুত্বপূর্ণ বক্তব্য সংরক্ষণ এবং তা জনপরিসরে উপস্থাপনের পাশাপাশি সংগঠনের গবেষণা ও প্রকাশনা কার্যক্রমকে পরিকল্পিত ও মানসম্মতভাবে পরিচালনা করবে এ সেল।
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি ও সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খানের নির্দেশক্রমে সেলটির অনুমোদন ও ঘোষণা দেওয়া হয়েছে।
এর মাধ্যমে গবেষণা ও প্রকাশনা কার্যক্রমের মাধ্যমে সংগঠনের বুদ্ধিবৃত্তিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।
