পরকীয়ায় অতিষ্ঠ হয়ে এক ব্যক্তির পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে

পরকীয়ায় অতিষ্ঠ হয়ে বিল্লাল শেখ (৩৩) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী

বাংলাদেশের নড়াইলের লোহাগড়ায় স্বামীর পরকীয়ায় অতিষ্ঠ হয়ে বিল্লাল শেখ (৩৩) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী রুমা বেগমের (২৮) বিরুদ্ধে। পুলিস রুমাকে আটক করেছে।

শনিবার রাত ২টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। আহত বিল্লাল শেখ গ্রামের সোনা মিয়া শেখের ছেলে। রুমা বেগম একই উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে। বিল্লাল শেখ বাংলাদেশের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসী ও পুলিস সূত্রে জানা গেছে, প্রায় দশ বছর আগে বিল্লাল শেখের সাথে রুমা বেগমের বিবাহ হয়। ওই দম্পত্তির ১ বছরের একটি সন্তানও রয়েছে। পরিবারের লোকজন জানিয়েছেন, শনিবার রাত ২টার দিকে রুমা বেগম বঁটি দিয়ে বিল্লাল শেখের পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এলাকাবাসী জানিয়েছেন, বিল্লাল শেখ পরকীয়ায় আসক্ত। তিনি প্রায়ই স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী রুমা বেগম এ কাণ্ড ঘটিয়েছেন। বিল্লাল শেখ জি ২৪ ঘন্টাকে টেলিফোনে বলেন, ‘রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ ঘুম ভেঙে দেখি আমার স্ত্রী রুমা বেগম বঁটি দিয়ে আমার পুরুষাঙ্গ কাটার চেষ্টা করছে। ঠেকাতে গিয়ে আমার হাতও কেটে যায়। পরে বাড়ির লোকজন আমাকে হাসপাতালে এনে ভর্তি করে’। তবে পরকীয়ার বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, ‘কোন কারণ ছাড়াই সে (স্ত্রী) এমন কাজ করেছে। আমি মামলা করব’।  রুমারে ধরে পুলিসে দেয় প্রতিবেশীরা।

সূত্র-জিনিউজ

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

গাজীপুর শ্রীপুরে নার্স দিয়ে ডেলিভারীতে নবজাতকের মৃত্যুর অভিযোগ

মোঃ মিন্টু মিয়া,বিশেষ প্রতিনিধি গাজীপুর:গাজীপুরের শ্রীপুরে ডাক্তারের অনুপস্থিতিতে নার্স দিয়ে প্রসূতির ডেলিভারী করার সময় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে আল রাজি নামক হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ…

যৌন কেলেঙ্কারিতে শেষ হয় ১০ তারকার ক্যারিয়ার

কেভিন স্পেসি হলিউডের অন্যতম সেরা অভিনেতাদের একজন কেভিন স্পেসির তারকাখ্যাতি ছিল আকাশছোঁয়া। ‘আমেরিকান বিউটি’, ‘দি ইউজুয়াল সাসপেক্টস’ তারকা বড় ঝামেলায় পড়েন ২০১৭ সালে। দুবারের অস্কারজয়ী…

গোপালগঞ্জে বিবাহ বিচ্ছেদের পর যুবকের ব্যতিক্রমী উদযাপন: দুধ দিয়ে গোসল

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর এক যুবক দুধ দিয়ে গোসল করেছেন। এ নিয়ে ওই এলাকায় আলোচনা-সমালোচনা হচ্ছে। শনিবার (২১ ডিসেম্বর) উপজেলার সাজাইল…

Responses