POTHIKTV

প্রবাসীদের হয়রানি! মালয়েশিয়ার টিকটকারদের বিরুদ্ধে থানায় অভিযোগ

এম এ আবির,মালয়েশিয়া :- চলতি বছরে সংসদে অবৈধ অভিবাসী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের প্রস্তাবের পর মালয়েশিয়ার কিছু নাগরিক জনপ্রিয় অনলাইন সোশ্যাল ফ্ল্যাটফরম টিকটকের কয়েকজনের গ্রুপ তৈরি করে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানে গিয়ে অনুমতি ছাড়া ছবি তোলা, ভিডিও ধারণ করা সহ বিভিন্ন হয়রানি মূলক প্রশ্ন ও প্রতিষ্ঠানে থাকা কর্মচারীদের সাথে অসদাচরণ করে আসছে দীর্ঘদিন যাবৎ। পরে এই […]

প্রবাসীদের হয়রানি! মালয়েশিয়ার টিকটকারদের বিরুদ্ধে থানায় অভিযোগ

এম এ আবির,মালয়েশিয়া :- চলতি বছরে সংসদে অবৈধ অভিবাসী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের প্রস্তাবের পর মালয়েশিয়ার কিছু নাগরিক জনপ্রিয় অনলাইন সোশ্যাল ফ্ল্যাটফরম টিকটকের কয়েকজনের গ্রুপ তৈরি করে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানে গিয়ে অনুমতি ছাড়া ছবি তোলা, ভিডিও ধারণ করা সহ বিভিন্ন হয়রানি মূলক প্রশ্ন ও প্রতিষ্ঠানে থাকা কর্মচারীদের সাথে অসদাচরণ করে আসছে দীর্ঘদিন যাবৎ। পরে এই ছবি ও ভিডিও তাদের নিজ নিজ টিকটক আইডিতে পোষ্ট সহ বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিচ্ছে। পরবর্তীতে এই সকল ছবি ও ভিডিও মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসলে তাহারা অভিযান পরিচালনা করে।যা মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি নাগরিকদের মনে ক্ষোভ সৃষ্টি হলেও কিছুই করার থাকে না।

অবশেষে মালয়েশিয়ান টিকটকারদের কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখ খুললেন স্থানীয় কোম্পানির এক মালিক! জারিফ ও ওস্তাদ সুফিয়ানের বিরুদ্ধে পুলিশ রিপোর্ট করেছে ঐ কোম্পানির মালিক। মালয়েশিয়ায় কর্মরত প্রবাসীদের জন্য বিষয়টি এখন বেশ আলোচনার জন্ম দিয়েছে।কিছু মালয়েশিয়ান টিকটকার বিভিন্ন সময়ে প্রবাসীদের সঙ্গে ভিডিও ধারণ ও নানা ধরনের খারাপ পরিস্থিতি তৈরি করছেন। এতে কর্মরত প্রবাসীরা বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছেন বলে অনেকে অভিযোগ করছেন।

আর এইসব সাইবার বোলিং এর শিকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মুখ খুলেছেন একজন স্থানীয় কোম্পানির মালিক।

0
0 comments·1 share