POTHIKTV
Pاسٹوری بنائیں
post
October 5, 2025

বাংলাদেশের সামনে আজ মিশন হোয়াইটওয়াশ

Monir HossainContributor
فالو🛡️ 3% Trust Score
বাংলাদেশের সামনে আজ মিশন হোয়াইটওয়াশ

এশিয়া কাপের হতাশা ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ইতোমধ্যে জিতেছে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ রোববার (৫ অক্টোবর) মুখোমুখি হবে দুদল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

প্রথম দুই ম্যাচেই পরিস্থিতি কঠিন করে জিতেছে বাংলাদেশ। যেখানে অনায়াসে জয় পাওয়া যেত, সেখান থেকে দুই ম্যাচেই চেপে বসেছিল হারের শঙ্কা। বোলাররা প্রতিনিয়ত ভালো করলেও, ব্যাটাররা দিতে পারছেন না আস্থার প্রতিদান। উইকেট পড়া শুরু হলে আসা-যাওয়ার মিছিলে যোগ দেওয়ার পুরোনো বদঅভ্যাস এখনও সঙ্গী বাংলাদেশের।

বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক অবশ্য খুশি। দল হিসেবে বাংলাদেশ ভালো করছে বলেই মনে করেন তিনি। পিচের সুবিধা বোলাররা ভালোভাবে লাগিয়েছেন বলেও জানান।

জাকেরের মতে, ‘ভালো লাগছে। গত দুই ম্যাচে দল হিসেবে আমরা সত্যিই দারুণ করেছি। বোলাররা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দিয়েছে। প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে আরও ভালো মনে হয়েছে। আমরা ইতিবাচক আছি।’

আফগান অধিনায়ক রশিদ খান বলেন, ‘আমরা কী চাই, তা মাঠে বাস্তবায়ন করছি। ম্যাচগুলোতে কিছু রান কম হয়েছে। বোলাররা ভালো করছে। আমাদের ইতিবাচক মানসিকতা আছে। সামনে নজর রাখছি সবাই।’

0
0 comments·0 shares
PHOTO CARD

Share this post visually

PothikTVPothikTV کمیونٹی

বাংলাদেশের সামনে আজ মিশন হোয়াইটওয়াশ

এশিয়া কাপের হতাশা ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ইতোমধ্যে জিতেছে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ রোববার (৫ অক্টোবর) মুখোমুখি হবে দুদল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। প্রথম দুই ম্যাচেই পরিস্থিতি কঠিন করে জিতেছে বাংলাদেশ। যেখানে অনায়াসে জয় পাওয়া যেত, সেখান থেকে দুই ম্যাচেই […]