বাংলাদেশ জামাতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত

1 min read 0 words 29 views

গাইবান্ধা প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক বিশাল ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে সমাজ গঠনে এবং দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে এ সমাবেশে বিপুল সংখ্যক ছাত্র ও যুবকের সমাগম ঘটে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি মু. জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিয়াজুল ইসলাম,ফেরদৌস সরকার রুম্মান,মাওলানা জহুরুল হক সরকার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন,জেলা সহকারি সেক্রেটারী ও সভাপতি, যুব ও ক্রীড়া বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাইবান্ধা জেলার ফয়সাল কবির রানা।

সমাবেশে বক্তারা তরুণ প্রজন্মকে ইসলামের সঠিক শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে পরিশুদ্ধ করার এবং একই সাথে দেশের চলমান সমস্যা সমাধানে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, একমাত্র ইসলামের পূর্ণাঙ্গ জীবনব্যবস্থাই পারে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে।

প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের যুব সমাজকে সকল প্রকার অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হওয়ার গুরুত্ব তুলে ধরেন। সমাবেশ থেকে ছাত্র ও যুবকদেরকে আগামী দিনের নেতৃত্ব দেওয়ার জন্য আদর্শিক ও নৈতিকভাবে প্রস্তুত হওয়ার জন্য বিশেষ গুরুত্বারোপ করা হয়।

Related Articles

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

1 min read 4 words 315 views ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের নামে থাকা ৫৩টি ব্যাংক…

ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ২৬০ জন অসচ্ছল মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

1 min read 5 words 120 views পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান–এর উদ্যোগে ২৬০ জন অসহায় মানুষের…

আল মাহমুদের ৭ম মৃত্যুবার্ষিকী: ব্রাহ্মণবাড়িয়ায় বিনম্র শ্রদ্ধায় স্মরণ

1 min read 5 words 106 views আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি আল মাহমুদ-এর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে তাঁকে স্মরণ করা হয়েছে।…

সাতক্ষীরায় শহীদ শরীফ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন

1 min read 1 words 13 views স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় শহীদ শরীফ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন হয়েছে।আজ সকালে সাতক্ষীরা সরকারি কলেজ…

গাইবান্ধায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

1 min read 2 words 105 views   শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি:রবিবার (৭ই ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা কমান্ড…

Responses