বিজয়নগরে বসতঘর থেকে ১২২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে একটি বসতঘর থেকে ১২২ কেজি গাঁজাসহ রিপন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল বামুটিয়া এলাকায় অভিযান চালায়। এ […]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে একটি বসতঘর থেকে ১২২ কেজি গাঁজাসহ রিপন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল বামুটিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় রিপন মিয়ার বসতঘরে তল্লাশি করে ১২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাগুলো বিধি মোতাবেক জব্দ করে রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিপন মিয়া বামুটিয়া এলাকার মৃত আসমত আলীর ছেলে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
