POTHIKTV

‎বিজয়নগরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি-পায়জামা বিতরণ

‎ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ৩নং ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে অবস্থিত মারকাজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি-পায়জামা বিতরণ করা হয়েছে। ‎ ‎শনিবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে এ পোশাক বিতরণ করা হয়। বিশিষ্ট সমাজসেবক এইচ এম জহিরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে এসব পোশাক তুলে দেওয়া হয়। ‎ ‎পোশাক হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা […]

‎ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ৩নং ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে অবস্থিত মারকাজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি-পায়জামা বিতরণ করা হয়েছে।
‎
‎শনিবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে এ পোশাক বিতরণ করা হয়। বিশিষ্ট সমাজসেবক এইচ এম জহিরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে এসব পোশাক তুলে দেওয়া হয়।
‎
‎পোশাক হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে উদ্যোক্তা ও উপস্থিত অতিথিরা মতবিনিময় করেন।
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার নাজিমে তালিমাত মাওলানা সুলাইমান সরকার, শিক্ষক মাওলানা মাশুকুর রহমান, শিক্ষক আমিনুল ইসলাম (দারুনিয়া), শিক্ষক জহিরুল ইসলাম এবং মহিলা শিক্ষক মোছাম্মৎ সুমা আক্তার।
‎
‎এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর গ্রামের কৃতী সন্তান ও আমতলী বাজারের ব্যবসায়ী মোঃ সেলিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎
‎আয়োজক সূত্রে জানা যায়, মাদ্রাসার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করতেই ব্যক্তিগত উদ্যোগে এ পোশাক বিতরণের আয়োজন করা হয়।
‎
‎স্থানীয়রা বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধকে উৎসাহিত করে। বিশেষ করে শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিক বিকাশে সহযোগিতামূলক কার্যক্রম তাদের মনোবল বাড়াতে ভূমিকা রাখতে পারে।
‎
‎এইচ এম জহিরুল ইসলামের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা ভবিষ্যতেও শিক্ষার্থী ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
‎

1
0 comments·0 shares