POTHIKTV

বিজয়নগরে মোটরসাইকেলে মাদক বহন, ৭৫ বোতল স্কাফ সিরাপসহ দুই কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেলে করে মাদক বহনের সময় ৭৫ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মুরাদনগর এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল আটক করা হয়। পরে মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করে ৭৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা […]

বিজয়নগরে মোটরসাইকেলে মাদক বহন, ৭৫ বোতল স্কাফ সিরাপসহ দুই কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেলে করে মাদক বহনের সময় ৭৫ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মুরাদনগর এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল আটক করা হয়। পরে মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করে ৭৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মো. সাব্বির সরকার ওরফে সাব্বির এবং বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকার ফারুক মিয়ার ছেলে জুনাইদ মিয়া। জুনাইদের স্থায়ী ঠিকানা উপজেলার খিরাতলা গ্রামে।

পুলিশ উদ্ধার করা সিরাপ ও মোটরসাইকেল বিধি অনুযায়ী জব্দ করেছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

0
0 comments·0 shares

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ

Community →