বিপ্লবী ছাত্র পরিষদে যোগ দিলেন জুলাই যোদ্ধা শফিকুর রহমান
জুলাই যোদ্ধা ও মানারাত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো. শফিকুর রহমান মুসলিম জাতীয়তাবাদী ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদে যোগদান করেছেন। বিপ্লবী ছাত্র পরিষদের সমন্বয়ক মো. আরিফুল ইসলাম প্রেরিত বার্তায় জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার যোগদান অনুষ্ঠিত হয়। এ সময় বিপ্লবী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। […]

জুলাই যোদ্ধা ও মানারাত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো. শফিকুর রহমান মুসলিম জাতীয়তাবাদী ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদে যোগদান করেছেন।
বিপ্লবী ছাত্র পরিষদের সমন্বয়ক মো. আরিফুল ইসলাম প্রেরিত বার্তায় জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার যোগদান অনুষ্ঠিত হয়। এ সময় বিপ্লবী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান ও সমন্বয়ক মো. আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশকে একটি মুসলিম সভ্যতাগত রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই বিপ্লবী ছাত্র পরিষদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এ লক্ষ্য অর্জনে নবাগত সদস্য মো. শফিকুর রহমানকে সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, শফিকুর রহমানকে সংগঠনের আদর্শ ও নীতির আলোকে কাজ করতে হবে। তার যোগদানের মাধ্যমে বিপ্লবী ছাত্র পরিষদের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

অভিনন্দন