POTHIKTV
Pاسٹوری بنائیں
January 30, 2026

বীরগঞ্জে সুজালপুর বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ArishaContributor
فالو🛡️ 3% Trust Score
বীরগঞ্জে সুজালপুর বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে জগদল বাজারের হাফিজিয়া মাদ্রাসা মাঠসংলগ্ন দোলায়ারের চাতালে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত জনসভায় সভাপতিত্ব করেন ৫নং সুজালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন। সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ মাস্টার।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম প্রধান, উপজেলা বিএনপির সদস্য বাবু সুভাষ দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন ধলু, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আজহারুল ইসলাম রাজা, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লাইসুর রহমান লিপু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আক্কাস আলীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

0
0 comments·0 shares
PHOTO CARD

Share this post visually

PothikTVPothikTV Uncategorized

বীরগঞ্জে সুজালপুর বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে জগদল বাজারের হাফিজিয়া মাদ্রাসা মাঠসংলগ্ন দোলায়ারের চাতালে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জনসভায় সভাপতিত্ব করেন ৫নং সুজালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন। সভাটি সঞ্চালনা করেন […]