POTHIKTV
Pاسٹوری بنائیں
May 13, 2026

বেদখল ও জলাবদ্ধতায় অস্তিত্ব সংকটে সরাইলের ঐতিহ্যবাহী খাল:সরেজমিনে পরিদর্শনে ইউএনও

বেদখল ও জলাবদ্ধতায় অস্তিত্ব সংকটে সরাইলের ঐতিহ্যবাহী খাল:সরেজমিনে পরিদর্শনে ইউএনও

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:দীর্ঘদিন ধরে বেদখল, অব্যবস্থাপনা ও অপরিকল্পিত দখলের কারণে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী ৫৫ ফিট প্রশস্ত খালটি এখন অস্তিত্ব সংকটে পড়েছে। খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বর্ষা মৌসুম এলেই এলাকার বিভিন্ন বাড়িঘর পানিবন্দী হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর খালটি দখল ও ভরাট হতে থাকলেও কার্যকর কোনো উদ্যোগ না থাকায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফলে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি।

এ পরিস্থিতিতে সরেজমিনে খালের অবস্থা পরিদর্শনে মাঠে নেমেছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। তিনি খালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কোথায় কী ধরনের সমস্যা রয়েছে তা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পানিবন্দী মানুষের দুর্ভোগের কথাও শোনেন।

পরিদর্শনকালে ইউএনও সাইফুল ইসলাম বলেন, “এই খাল উদ্ধার করতে যা যা করণীয়, তা অবশ্যই করা হবে। জনগণের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ইউএনও’র এমন উদ্যোগে স্থানীয়দের মাঝে আশার সঞ্চার হয়েছে। এলাকাবাসীর বিশ্বাস, প্রশাসনের আন্তরিক পদক্ষেপের মাধ্যমে খালটি পুনরুদ্ধার করা সম্ভব হলে জলাবদ্ধতা কমবে, পরিবেশের ভারসাম্য ফিরে আসবে এবং দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে।

0
0 comments·0 shares
PHOTO CARD

Share this post visually

PothikTVPothikTV Uncategorized

বেদখল ও জলাবদ্ধতায় অস্তিত্ব সংকটে সরাইলের ঐতিহ্যবাহী খাল:সরেজমিনে পরিদর্শনে ইউএনও

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:দীর্ঘদিন ধরে বেদখল, অব্যবস্থাপনা ও অপরিকল্পিত দখলের কারণে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী ৫৫ ফিট প্রশস্ত খালটি এখন অস্তিত্ব সংকটে পড়েছে। খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বর্ষা মৌসুম এলেই এলাকার বিভিন্ন বাড়িঘর পানিবন্দী হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর খালটি দখল ও ভরাট হতে থাকলেও […]