POTHIKTV
Pاسٹوری بنائیں
February 20, 2026

ব্রাহ্মণবাড়িয়ায় ন্যায্য দামে বাজার স্টল উদ্বোধন, স্বস্তির আশায় সাধারণ মানুষ

Yeasmin AkhterContributor
فالو🛡️ 0% Trust Score
ব্রাহ্মণবাড়িয়ায় ন্যায্য দামে বাজার স্টল উদ্বোধন, স্বস্তির আশায় সাধারণ মানুষ

ব্রাহ্মণবাড়িয়াতে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ে স্বস্তি ফেরাতে ন্যায্য দামে বাজার স্টলের উদ্বোধন করা হয়েছে। টেংকেরপাড় মাঠে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমা নামাজের পর আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ কষ্টে রয়েছে। তাদের কথা বিবেচনা করেই ন্যায্যমূল্যের বাজার স্টল চালু করা হয়েছে। এখানে সাশ্রয়ী দামে চাল, ডাল, তেল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সুন্দর আয়োজনের জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌর ওলামাদলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা সেক্রেটারি সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহসভাপতি ভিপি জহিরুল হক খোকন, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জয়েন্ট সেক্রেটারি আলি আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, সদর ওলামাদলের আহ্বায়ক মুফতী ইয়াসিন আরাফাত, পৌর ওলামাদলের আহ্বায়ক মাওলানা ইসহাক আল মামুনসহ দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের আয়োজন করেন পৌর ওলামাদলের সদস্য সচিব মাওলানা সৈয়দ কাসেম এর নেতৃত্বে পৌর ওলামাদল।

বক্তারা বলেন, এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা বয়ে আনবে এবং বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে। পৌর ওলামাদলের নেতৃবৃন্দ জানান, পর্যায়ক্রমে এলাকার বিভিন্ন স্থানে আরও ন্যায্যমূল্যের বাজার স্টল চালু করার পরিকল্পনা রয়েছে।

0
0 comments·0 shares
PHOTO CARD

Share this post visually

PothikTVPothikTV Uncategorized

ব্রাহ্মণবাড়িয়ায় ন্যায্য দামে বাজার স্টল উদ্বোধন, স্বস্তির আশায় সাধারণ মানুষ

ব্রাহ্মণবাড়িয়াতে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ে স্বস্তি ফেরাতে ন্যায্য দামে বাজার স্টলের উদ্বোধন করা হয়েছে। টেংকেরপাড় মাঠে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমা নামাজের পর আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি […]