POTHIKTV
Pاسٹوری بنائیں
June 8, 2026

ব্রাহ্মণবাড়িয়ায় ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া, ৬ জুন ২০২৬:তরুণদের মধ্যে মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সচেতনতা এবং নিরাপদ ডিজিটাল নাগরিকত্ব গড়ে তোলার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে “ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (স্বাধীনতা)” প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন।

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় এ আয়োজন বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৩০ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন। অরিয়েন্টেশন সেশন পরিচালনা করেন প্রত্যাশীর সিএসও পুষ্প রানী বৈদ্য এবং এইচআর প্রতিনিধি শেখ সামিউল ইসলাম।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, তথ্য যাচাই বা ফ্যাক্ট-চেকিং, ডিজিটাল নিরাপত্তা, সাইবার সেফটি এবং প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা (TFGBV) প্রতিরোধ বিষয়ে অংশগ্রহণমূলক ও ব্যবহারিক সেশন পরিচালনা করা হয়।

আয়োজকরা জানান, বর্তমান ডিজিটাল যুগে তরুণদের সচেতন, দায়িত্বশীল এবং নিরাপদ ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি অনলাইনে দায়িত্বশীল আচরণ ও তথ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রেও এ ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা পালন করবে।

0
0 comments·0 shares
PHOTO CARD

Share this post visually

PothikTVPothikTV Uncategorized

ব্রাহ্মণবাড়িয়ায় ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া, ৬ জুন ২০২৬:তরুণদের মধ্যে মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সচেতনতা এবং নিরাপদ ডিজিটাল নাগরিকত্ব গড়ে তোলার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে “ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (স্বাধীনতা)” প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় এ […]