POTHIKTV

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আধুনিকায়ন ও টিকিট কালোবাজারি বন্ধের দাবিতে স্মারকলিপি

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং টিকিট কালোবাজারি বন্ধের দাবিতে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপির কাছে স্মারকলিপি দিয়েছে সামাজিক সংগঠন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’। স্মারকলিপিতে স্টেশনের অবকাঠামোগত সংস্কার ও আধুনিকায়ন, প্ল্যাটফর্মে পর্যাপ্ত ফ্যান ও বসার আসন স্থাপন এবং গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির সময় ও সংখ্যা প্রয়োজন অনুযায়ী বাড়ানোর দাবি জানানো হয়। এ ছাড়া টিকিট […]

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আধুনিকায়ন ও টিকিট কালোবাজারি বন্ধের দাবিতে স্মারকলিপি

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং টিকিট কালোবাজারি বন্ধের দাবিতে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপির কাছে স্মারকলিপি দিয়েছে সামাজিক সংগঠন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’।

স্মারকলিপিতে স্টেশনের অবকাঠামোগত সংস্কার ও আধুনিকায়ন, প্ল্যাটফর্মে পর্যাপ্ত ফ্যান ও বসার আসন স্থাপন এবং গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির সময় ও সংখ্যা প্রয়োজন অনুযায়ী বাড়ানোর দাবি জানানো হয়।

এ ছাড়া টিকিট কালোবাজারি সিন্ডিকেট নির্মূলে কার্যকর নজরদারি, নিয়মিত অভিযান ও স্বচ্ছ টিকিট ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। স্টেশনের নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং, পরিচ্ছন্ন শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার দাবিও তুলে ধরা হয়।

যাত্রীদের ভোগান্তি কমাতে অভিযোগ গ্রহণ ও দ্রুত প্রতিকারের জন্য কার্যকর অভিযোগ ব্যবস্থাপনা চালুর বিষয়টিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী, সদস্য সচিব মোহাম্মদ সাবের হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্য।
সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেন, এসব দাবি বাস্তবায়িত হলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রীসেবার মান বাড়বে, টিকিট কালোবাজারি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে এবং যাত্রীরা নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও হয়রানিমুক্ত রেলসেবা পাবেন।

0
0 comments·0 shares

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ

Community →