POTHIKTV
P创建动态
post
March 16, 2026

ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ২৬০ জন অসচ্ছল মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

Monir HossainContributor
关注🛡️ 3% Trust Score
ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ২৬০ জন অসচ্ছল মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান–এর উদ্যোগে ২৬০ জন অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এ উদ্যোগকে ঘিরে এক উষ্ণ ও হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়।

ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্র ডিসি–এসপি রোডে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের সভাপতি এবিএম মমিনুল হক, তরী বাংলাদেশ-এর আহ্বায়ক শামীম আহমেদ এবং স্বনির্ভর-এর প্রতিনিধি এস.এম. শাহীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান-এর সভাপতি রবিউল ইসলাম চৌধুরী (রাব্বি)। অনুষ্ঠানের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন চৌধুরী মোহাম্মদ সবুজ এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আশিকুল ইসলাম (আশিক)।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান সাইদুজ্জান ভূইয়া উত্তম ও কাউসার মাস্টার।

প্রধান অতিথির বক্তব্যে মো. শরীফুল ইসলাম বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। প্রবাসে থেকেও ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান যেভাবে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে।”

বিশেষ অতিথি এবিএম মমিনুল হক তার বক্তব্যে বলেন, “সমাজের বিত্তবান ও প্রবাসী বাংলাদেশিদের এ ধরনের উদ্যোগ আমাদের জন্য অনুকরণীয়। প্রবাসে থেকেও যারা দেশের মানুষের কথা ভাবেন, তাদের এই মানবিক কাজ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

বিশেষ অতিথি শামীম আহমেদ বলেন, “মানবতার কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপানের এ উদ্যোগ সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করবে।”

বিশেষ অতিথি এস.এম. শাহীন বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবার দায়িত্ব।”

সভাপতির বক্তব্যে রবিউল ইসলাম চৌধুরী (রাব্বি) বলেন, “ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান সবসময় মানবিক কার্যক্রমে বিশ্বাস করে। আমরা প্রবাসে থেকেও আমাদের জেলার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আশিকুল ইসলাম আশিক বলেন, “সংগঠনের সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় এ আয়োজন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আমরা অসহায় মানুষের কল্যাণে আরও বৃহত্তর পরিসরে কাজ করতে চাই।”

অনুষ্ঠানের সফল বাস্তবায়নে প্রধান সমন্বয়ক চৌধুরী মোহাম্মদ সবুজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এ আয়োজন সফল করতে ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল অ্যান্ড কলেজ-এর সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা আন্তরিকভাবে কাজ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের উপাধ্যক্ষ সুরমা আক্তার এবং শিক্ষক ওবায়দুল হক।

0
0 comments·0 shares
PHOTO CARD

Share this post visually

PothikTVPothikTV 社区

ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ২৬০ জন অসচ্ছল মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান–এর উদ্যোগে ২৬০ জন অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এ উদ্যোগকে ঘিরে এক উষ্ণ ও হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়। ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্র ডিসি–এসপি রোডে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসকের […]