POTHIKTV
PCreate story
February 10, 2026

ভোট চুরি রুখতে জীবন দেওয়ার ডাক, নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি সারজিস আলমের

Sanjida SazzadContributor
Follow🛡️ 0% Trust Score
ভোট চুরি রুখতে জীবন দেওয়ার ডাক, নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি সারজিস আলমের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চুরি ঠেকাতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন পঞ্চগড়-১ আসনের ১১–দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের
মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার সন্ধ্যার আগে পঞ্চগড় জেলা শহরের জালাসী এলাকায় পঞ্চগড় উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, রক্ত বা জীবন দিতে
হলেও একটি ভোট চুরি হতে দেওয়া যাবে না।

জনসভায় দেওয়া বক্তব্যে সারজিস আলম ভোট কারচুপির চেষ্টা করলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দেন। পাশাপাশি নির্বাচন কমিশনকে উদ্দেশ করে তিনি বলেন, কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা গোপন নীলনকশা
বাস্তবায়নের চেষ্টা করা হলে এর পরিণতি ভালো
হবে না এবং অতীতের
উদাহরণ স্মরণ রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশ আর আগের বাংলাদেশের
মধ্যে পার্থক্য রয়েছে। বিগত দেড় দশকে বাস্তববাদী রাজনীতির অভিজ্ঞতা না থাকায় পুরোনো
রাজনৈতিক অপসংস্কৃতি দিয়ে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে—এমন ধারণা ভুল বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচন ঘিরে তার এই বক্তব্য ইতোমধ্যে
রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

0
0 comments·0 shares
PHOTO CARD

Share this post visually

PothikTVPothikTV Uncategorized

ভোট চুরি রুখতে জীবন দেওয়ার ডাক, নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি সারজিস আলমের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চুরি ঠেকাতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন পঞ্চগড়-১ আসনের ১১–দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার সন্ধ্যার আগে পঞ্চগড় জেলা শহরের জালাসী এলাকায় পঞ্চগড় উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, রক্ত বা জীবন দিতে হলেও একটি ভোট চুরি হতে দেওয়া যাবে না। জনসভায় দেওয়া […]