POTHIKTV
PCreate story
October 4, 2025

মানিকগঞ্জে চাচাতো ভাইদের হাতে চাচাতো ভাই নিহত

মানিকগঞ্জে চাচাতো ভাইদের হাতে চাচাতো ভাই নিহত

সুরেশ চন্দ্র রায়, বিশেষ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের ধারালো ও তীক্ষ্ণ দেশীয় অস্ত্রের আঘাতে অপর এক চাচাতো ভাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে চার সন্তানের পিতা মো.হানিফ(৫৫) নামে একজন গাড়ী চালককে তার চাচাতো ভাইয়েরা নির্মমভাবে হত্যা করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহত ব্যক্তি একই এলাকার মৃত, ইলা বেপারির ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ হানিফের সঙ্গে তার চাচাতো ভাইদের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকেলের দিকে হানিফ ও তার চাচাতো ভাইদের মধ্যে কথা কাটাকাটির মাধ্যমে শুরু হয় তুমুল ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে মৃত, মিনা বেপারীর ছেলে স্বাধীন ওরফে সেন্টু (২৫) ও জাহাঙ্গীর (২০) ধারালো দা ও টেঁটা নিয়ে হানিফের ওপর হামলা চালিয় তাকে গুরুতর আহত করেন। স্থানীয়রা হানিফকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা আরো জানান, ঘটনার পরপরই সেন্টু ও জাহাঙ্গীর পলাতক রয়েছেন। তবে, অভিযুক্ত পরিবারের কয়েকজন সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

নিহত হানিফের ছোট মেয়ে স্মৃতি আক্তার সাংবাদিকদের জানায়, তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা এর আগেও বেশ কয়েকবার তার বাবাকে মারার জন্য হুমকি দিয়েছিলেন। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেএমও তৌফিক আজম বলেন, সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে সাথেসাথেই পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0
0 comments·0 shares
PHOTO CARD

Share this post visually

PothikTVPothikTV Uncategorized

মানিকগঞ্জে চাচাতো ভাইদের হাতে চাচাতো ভাই নিহত

সুরেশ চন্দ্র রায়, বিশেষ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের ধারালো ও তীক্ষ্ণ দেশীয় অস্ত্রের আঘাতে অপর এক চাচাতো ভাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে চার সন্তানের পিতা মো.হানিফ(৫৫) নামে একজন গাড়ী চালককে তার চাচাতো ভাইয়েরা নির্মমভাবে হত্যা […]