POTHIKTV
Pস্টোরি তৈরি করুন
December 17, 2025

লালবাগে প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

লালবাগে প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বুধবার (১৭ ডিসেম্বর) ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর দেড়টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছায় ১টা ৫০ মিনিটে। লালবাগের ২টি, হাজারীবাগের ২টি এবং পলাশী থেকে ২টি ছাড়াও আরও ৫টিসহ মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সিদ্দিকবাজার থেকে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস। স্থানীয় সূত্রে জানা গেছে, লালবাগের চেয়ারম্যানঘাট এলাকায় অবস্থিত ওই প্লাস্টিক কারখানায় আগুন লাগে। পরে স্থানীয়দের কাছ থেকে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা, শেষ খবর পাওয়া পর্যন্ত একে একে ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

0
0 comments·0 shares
PHOTO CARD

Share this post visually

PothikTVPothikTV Uncategorized

লালবাগে প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। বুধবার (১৭ ডিসেম্বর) ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, দুপুর দেড়টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছায় ১টা ৫০ মিনিটে। লালবাগের ২টি, […]