POTHIKTV
Pاسٹوری بنائیں
post
September 15, 2025

শারদীয় দুর্গা পুজা উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন এস এন তরুন দে

Monir HossainContributor
فالو🛡️ 0% Trust Score
শারদীয় দুর্গা পুজা উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন এস এন তরুন দে

ব্রাহ্মণবাড়িয়া জেলা’ র সরাইল উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের মহাসচিব ও ব্রাহ্মণবাড়িয়া ২ ( সরাইল- আশুগঞ্জ) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এস এন তরুন দে ।

আজ আসন্ন সার্বজনীন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে শান্তি শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস এর কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎ করেন।

এস এন তরুন দে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দলের একজন নিবেদিত কর্মী।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা’র সাক্ষাতের পর সাংবাদিকদের বলেন, আসন্ন সার্বজনীন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে এবারও ভালোভাবে ধর্মীয় রীতিনীতি মেনে দুর্গাপূজা উদযাপিত হবে।

সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। সবার সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হবে।এখানে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিতকরণে অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস সকলের প্রতি এ আহবান করেন।

এর সাথে সারাদেশের সকল ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে আজ মত বিনিময় ও আলোচনা করেন অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস।

0
0 comments·0 shares