POTHIKTV
Pस्टोरी बनाएँ
August 12, 2025

শাহজাদাপুরে বৈদ্যুতিক তার ছিঁড়ে ঝুঁকিতে এলাকাবাসী

শাহজাদাপুরে বৈদ্যুতিক তার ছিঁড়ে ঝুঁকিতে এলাকাবাসী

মো: মামুন,সরাইল: সিরাজগঞ্জের শাহজাদাপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের চকবাজারের পূর্ব পাশে গুচ্ছগ্রাম থেকে মন মেম্বারের বাড়ি পর্যন্ত বিদ্যুৎ লাইনের একটি তার 12 আগস্ট  বিকালে 6 টায় ছিঁড়ে পড়ে যায়। এতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।

শাহজাদাপুর ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার মুফিল মেম্বার জানান, এ পর্যন্ত তিনবার এ ধরনের ঘটনা ঘটেছে। বিদ্যুৎ অফিসের অবহেলার কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। কয়েক মাস আগে একইভাবে তার ছিঁড়ে পড়ে কয়েকটি গরু মারা গিয়েছিল। তবে আজকের ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

বর্তমান মেম্বার আজাহার অভিযোগ করে বলেন, “আমরা একাধিকবার বিদ্যুৎ অফিসকে এ বিষয়ে অবহিত করেছি, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি।”

এলাকাবাসীর দাবি, দ্রুত ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার মেরামত না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

শাহাজাদপুর দাউড়িয়া ফিডারের ইনচার্জ তৌহিদ আহমেদ বলেন, এ বিষয়ে না দেখে আমি কোনো মন্তব্য করতে পারবো না।

0
0 comments·0 shares
PHOTO CARD

Share this post visually

PothikTVPothikTV Uncategorized

শাহজাদাপুরে বৈদ্যুতিক তার ছিঁড়ে ঝুঁকিতে এলাকাবাসী

মো: মামুন,সরাইল: সিরাজগঞ্জের শাহজাদাপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের চকবাজারের পূর্ব পাশে গুচ্ছগ্রাম থেকে মন মেম্বারের বাড়ি পর্যন্ত বিদ্যুৎ লাইনের একটি তার 12 আগস্ট  বিকালে 6 টায় ছিঁড়ে পড়ে যায়। এতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। শাহজাদাপুর ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার মুফিল মেম্বার জানান, এ পর্যন্ত তিনবার এ ধরনের ঘটনা ঘটেছে। বিদ্যুৎ অফিসের অবহেলার কারণে এ […]