POTHIKTV
PCreate story
June 2, 2025

সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী কাজে জড়িত থাকায়: যুবদল নেতা মিজান বহিষ্কার

pothiktvContributor
Follow🛡️ 3% Trust Score
সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী কাজে জড়িত থাকায়: যুবদল নেতা মিজান বহিষ্কার

বিজয়নগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ১নং বুধন্তি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

জুন ২০২৫, সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শামীম মোল্লা সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের নির্দেশক্রমে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে মিজানকে দল থেকে বহিষ্কার করা হয়। সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. আলআমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

উল্লেখ্য যে গত ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার রাতে বুধন্তি বাসস্ট্যান্ড এলাকার একটি  মোদির দোকানে ঘটনাটি ঘটে। দোকানটির সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিজয়নগর থানার এসআই সুমন অভিযান চালিয়ে ওই দোকান থেকে বুধন্তি ইউনিয়ন যুবলীগের সহসাধারণ সম্পাদক সোহাগ মেম্বারকে আটক করার চেষ্টা করেন। ঠিক সেই সময় যুবদল নেতা মিজান হঠাৎ উপস্থিত হয়ে এসআই সুমনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন এবং সোহাগ মেম্বারকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন।

ঘটনায় যুবদল নেতা মিজানের আচরণকে সংগঠনের নীতি আদর্শের পরিপন্থী উল্লেখ করে জেলা যুবদল তাকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

বিষয়ে জেলা যুবদলের একাধিক নেতৃবৃন্দ জানান, সংগঠনের ভাবমূর্তি রক্ষায় কোনো সদস্যের ব্যক্তিগত অপরাধকে দল কখনোই প্রশ্রয় দেবে না।

0
0 comments·0 shares
PHOTO CARD

Share this post visually

PothikTVPothikTV Uncategorized

সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী কাজে জড়িত থাকায়: যুবদল নেতা মিজান বহিষ্কার

বিজয়নগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ১নং বুধন্তি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানকে বহিষ্কার করেছে জেলা যুবদল। ২ জুন ২০২৫, সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের নির্দেশক্রমে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে মিজানকে দল থেকে বহিষ্কার করা হয়। […]