সিংড়ায় চুরি-ডাকাতি প্রতিরোধে আইনশৃঙ্খলা কমিটির সভা

1 min read 0 words 72 views

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ  নাটোরের সিংড়ায় চুরি ও ডাকাতিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল রিফাত।
সভায় সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুর নূর, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হানিফ, ইটালি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী মোল্লা মোঃ এমরান আলী রানা, সাইফুল ইসলাম, সৌরভ সোহরাব, খলিল মাহমুদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। সভায় উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি এবং জনসচেতনতা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

Related Articles

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.5K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

শহীদ বুদ্ধিজীবী দিবস: সিংড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা

1 min read 2 words 59 views   মোঃ ইব্রাহিম আলী:উপজেলা প্রশাসনের উদ্যোগে নাটোরের সিংড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪…

সিংড়ায় দুর্নীতিবিরোধী দিবসে প্রশাসনের উদ্যোগে মানববন্ধন

1 min read 0 words 93 views মোঃ ইব্রাহিম আলী:দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা—এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস…

ব্রাহ্মণবাড়িয়ার সাদেকপুর ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে মাদক প্রতিরোধ সভা অনুষ্ঠিত।

1 min read 5 words 280 views মোঃ সাইফুল ইসলাম : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলোকূট গ্রামে মাদক প্রতিরোধ আন্দোলন সাদেকপুর ইউনিয়ন যুবসমাজ আয়োজিত মাদক আছে…

কর্মকর্তারা বিশ্বরোড়ে আছেন কিনা দেখতে ভিডিও কল দিলেন সড়ক উপদেষ্টা

1 min read 14 words 373 views কর্মকর্তারা সড়কে আছেন কিনা তা নিশ্চিত হতে ভিডিও কল দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ…

Responses