জিহাদুল ইসলাম (জিহাদ) : ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে। গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট এবং শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ভূঁইয়াপাড়া এবং হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া এলাকা দিয়ে মাদক ও আতশবাজি পাচারের সময় বিজিবি টহল দল অভিযান চালায়। সেখান থেকে ৩৪ বোতল ভারতীয় মদ এবং ৩২ প্যাকেট আতশবাজি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫৪,২০০ টাকা। একই দিনে পরিচালিত অন্য এক অভিযানে হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া, গাবরাখালী এবং শেরপুরের শ্রীবরদী উপজেলার ম্যাড়িংপাড়া সীমান্ত থেকে আরও বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ০৫টি ভারতীয় গরু, ৩৫০ পিস পন্ডস ফেসওয়াশ, ১৫০০ পিস ফেয়ার অ্যান্ড লাভলী ক্রিম, ২১,২০০ পিস জিলেট ব্লেড, ২৩ পিস কম্বল এবং ৩০ কেজি ভারতীয় জিরা। এই চালানের সিজার মূল্য ধরা হয়েছে ১৩,৭১,২০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, দুই জেলার সীমান্ত এলাকা থেকে জব্দকৃত মোট মালামালের সর্বমোট মূল্য ১৪,২৫,৪০০ (চৌদ্দ লক্ষ পঁচিশ হাজার চারশত) টাকা। সীমান্তে মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। ময়মনসিংহের ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের এই কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
postUncategorized
January 2, 2026সীমান্তে বিজিবির কঠোর নজরদারি: বিপুল পরিমাণ ভারতীয় মালামাল ও মাদক উদ্ধার

0
Be the first to comment.
PHOTO CARD
Share this post visually
PothikTV
Uncategorized
সীমান্তে বিজিবির কঠোর নজরদারি: বিপুল পরিমাণ ভারতীয় মালামাল ও মাদক উদ্ধার
জিহাদুল ইসলাম (জিহাদ) : ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে। গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট এবং শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ভূঁইয়াপাড়া এবং হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া […]