ভারতে ২৮ বছর আত্মগোপনে থাকার পর এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার

২৮ বছর আত্মগোপনে থাকার পর এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার
1 min read 1 words 14 views

ভারতে হিজড়ার বেশ ধারণ করে দীর্ঘ ২৮ বছর আত্মগোপনে থাকার পর এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম আব্দুল কালাম। তিনি ভোপালে ‘নেহা কুমারী’ নামে পরিচিত ছিলেন।

অনুপ্রবেশকারীদের সন্ধানে গত কয়েক দিন ধরে অভিযান চালাচ্ছে মধ্যপ্রদেশ পুলিশ।

ওই অভিযানেই ভোপালের বুদ্ধওয়ড়া এলাকা থেকে ধরা পড়েন নেহা নামে এক ‘রূপান্তরিত নারী।’

জানা যায়, ভোপালের বুদ্ধওয়ড়া এলাকা থেকে নেহা নামে এক ‘রূপান্তরিত নারী’-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকে রূপান্তরিত বলা হলেও পুলিশের দাবি, তিনি রূপান্তরিত নন, তিনি চিকিৎসার মাধ্যমে লিঙ্গও পরিবর্তন করেননি। তিনি পুরুষ ছিলেন, পুরুষই আছেন।

তবে বাংলাদেশ থেকে ভারতে এসে নিজেকে আড়ালের জন্য রূপান্তরিত নারীর বেশ ধরে বসবাস করছিলেন।

ভারতীয় পুলিশ জানায়, আব্দুল কালাম ১০ বছর বয়সে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তিনি মুম্বাইতে প্রায় ২০ বছর অবস্থান করেন। এরপর চলে যান মধ্যপ্রদেশের ভোপালে।

সেখানে গত আট বছর ধরে নারী সেজে স্থানীয়দের মধ্যে ‘নেহা’ নামে পরিচিতি পান। সন্দেহ এড়াতে তিনি নিজেকে একজন হিজড়া বলে পরিচয় দিতেন।

নিজের পরিচয় আড়ালের জন্য ভুয়া আধার কার্ড, ভোটার আইডি এবং পাসপোর্টসহ একাধিক জাল কাগজপত্র তৈরি করেন তিনি। এসব নথি ব্যবহার করে তিনি একাধিকবার বাংলাদেশে যাতায়াত করেছেন বলেও জানায় পুলিশ। বর্তমানে তিনি তালাইয়া থানায় ৩০ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন

তিনি কোনো সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

ভোপাল পুলিশের সিনিয়র কর্মকর্তা শালিনী দীক্ষিত বলেন, ‘আব্দুল কালামের পরিচয় নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তাই পুরো অভিযানের বিষয়ে কড়া গোপনীয়তা বজায় রাখা হয়।’

সূত্র : আনন্দবাজার

Related Articles

অন্ধকার ও আলোকরেখা: নারীর অবস্থান নিয়ে বাংলাদেশের এক কঠিন বছর

1 min read 23 words 1.1K views ২০২৫ সালটি বাংলাদেশের ইতিহাসে নারীর অবস্থান নিয়ে এক গভীর দ্বন্দ্বের বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আলোচিত হয় নারীর…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.6K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

নারীর শরীরের ‘মেডিক্যালাইজেশন’: চিকিৎসার ফাঁদে বন্দী নারীরা

1 min read 1 words 70 views সারা বিশ্বে যেমন নারীর শরীর, মন ও জীবনের স্বাভাবিক প্রক্রিয়াগুলো ক্রমেই চিকিৎসা ও প্রযুক্তির আওতায় আসছে, বাংলাদেশেও একই…

নারীর যৌনস্বাস্থ্য নিয়ে ভ্রান্ত ধারণা ভাঙার সময়—সত্য জানুন, স্বাভাবিকতাকে গ্রহণ করুন

1 min read 2 words 356 views নারীর শরীর, বিশেষ করে যৌনস্বাস্থ্য বিষয়ক আলোচনা আমাদের সমাজে এখনো এক ধরনের ভুল বোঝাবুঝি ও লজ্জার বেড়াজালে আটকে…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 485 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

Responses