৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ খান

1 min read 1 words 98 views

৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার গ্রহণ করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। অভিনেতার সাথে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসিও। শাহরুখ খানের মতো বিক্রান্তেরও এটি ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এই আনন্দ তিনি রানি মুখার্জি এবং চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের সঙ্গে দিল্লির রাষ্ট্রপতি ভবনে সেলিব্রেট করলেন। শাহরুখ, রানি ও করণ জোহর মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি ভবনে রাতের খাবার খান।


শাহরুখ, করণ, রানিসহ অন্যান্য বলিউড তারকারা ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি এসেছিলেন। অভিনেতা জওয়ান ছবিতে তার শক্তিশালী অভিনয়ের জন্য অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কারে সম্মানিত হয়েছেন। 
 
এটি সুপারস্টারের প্রথম জাতীয় পুরস্কার। করণ তার ২০২৩ সালের সিনেমা রকি অর রানি কি প্রেম কাহানি-র জন্য সেরা জনপ্রিয় চলচ্চিত্র হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এদিকে, রানি তার জাতীয় পুরস্কার পান, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির জন্য।

Related Articles

৭৭তম এমি অ্যাওয়ার্ডস ২০২৫ পুরস্কার বিজয়ীদের পূর্ণ তালিকা

1 min read 3 words 187 views আমেরিকার লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হলো ৭৭তম এমি পুরস্কারের জমকালো অনুষ্ঠান। তারকাবহুল আসরে আমেরিকান প্রাইম টাইম টেলিভিশনের…

যৌন কেলেঙ্কারিতে শেষ হয় ১০ তারকার ক্যারিয়ার

1 min read 5 words 581 views কেভিন স্পেসি হলিউডের অন্যতম সেরা অভিনেতাদের একজন কেভিন স্পেসির তারকাখ্যাতি ছিল আকাশছোঁয়া। ‘আমেরিকান বিউটি’, ‘দি ইউজুয়াল সাসপেক্টস’ তারকা…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 799 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

২০২৫ সালের সেরা অ্যাস্ট্রোফটোগ্রাফি লেন্স: রাতের আকাশকে ধরুন নিখুঁতভাবে

1 min read 74 words 64 views প্রযুক্তি ও ফটোগ্রাফি ডেস্ক | জুলাই ২০২৫ নক্ষত্র, গ্রহ, নীহারিকা কিংবা ছায়াপথ—রাতের আকাশের সৌন্দর্য ক্যামেরায় ধরতে হলে শুধু…

দিল্লির সঙ্গে সম্পর্কের নতুন সমীকরণ: শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাচ্ছে বিএনপি

1 min read 2 words 131 views ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশের রাজনৈতিক আকাশে বইছে পরিবর্তনের হাওয়া। এই পরিবর্তনের অন্যতম বড় প্রতিফলন…

Responses