POTHIKTV
PCreate story
September 24, 2025

৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ খান

Monir HossainContributor
Follow🛡️ 3% Trust Score
৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ খান

৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার গ্রহণ করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। অভিনেতার সাথে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসিও। শাহরুখ খানের মতো বিক্রান্তেরও এটি ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এই আনন্দ তিনি রানি মুখার্জি এবং চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের সঙ্গে দিল্লির রাষ্ট্রপতি ভবনে সেলিব্রেট করলেন। শাহরুখ, রানি ও করণ জোহর মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি ভবনে রাতের খাবার খান।


শাহরুখ, করণ, রানিসহ অন্যান্য বলিউড তারকারা ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি এসেছিলেন। অভিনেতা জওয়ান ছবিতে তার শক্তিশালী অভিনয়ের জন্য অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কারে সম্মানিত হয়েছেন। 
 
এটি সুপারস্টারের প্রথম জাতীয় পুরস্কার। করণ তার ২০২৩ সালের সিনেমা রকি অর রানি কি প্রেম কাহানি-র জন্য সেরা জনপ্রিয় চলচ্চিত্র হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এদিকে, রানি তার জাতীয় পুরস্কার পান, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির জন্য।
0
0 comments·0 shares
PHOTO CARD

Share this post visually

PothikTVPothikTV Uncategorized

৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ খান

৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার গ্রহণ করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। অভিনেতার সাথে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসিও। শাহরুখ খানের মতো বিক্রান্তেরও এটি ক্যারিয়ারের প্রথম জাতীয় […]