POTHIKTV
Dec 30, 2025 By Sanjida Sazzad

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ জাতিসংঘের

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার জাতিসংঘের অফিস এক শোক বার্তায় বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীর শোক প্রকাশ করছে। এই দুঃখজনক মুহূর্তে জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রীর পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। একইসঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের […]

🛡️ 0% Trust Read Dispatch →
Dec 30, 2025 By Sanjida Sazzad

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদা প্রদর্শনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। শোক পালনের অংশ হিসেবে আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক […]

🛡️ 0% Trust Read Dispatch →
Dec 30, 2025 By Sanjida Sazzad

খালেদা জিয়ার জানাজা বুধবার, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনি এ তথ্য জানান। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে […]

🛡️ 0% Trust Read Dispatch →
Dec 29, 2025 By Arisha

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামের মনোনয়নপত্র দাখিল

আহমদ রেজা – চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্ধারিত দিনে তিনি বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় […]

🛡️ 3% Trust Read Dispatch →
Dec 29, 2025 By Sanjida Sazzad

বিকেল পাঁচটার মধ্যে কার্যালয়ে প্রবেশকারীদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে: ঢাকা বিভাগীয় কমিশনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিনে ঢাকা বিভাগের কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, আজ বিকেল পাঁচটার মধ্যে যারা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ করবেন, তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা দেড়টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শরফ […]

🛡️ 0% Trust Read Dispatch →
Dec 29, 2025 By Sanjida Sazzad

৩৩ বছরের অভিনয়জীবনে ইতি টানলেন থালাপতি বিজয়: রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার ঘোষণা, ভক্তদের আবেগে উত্তাল তামিলনাড়ু

তামিল চলচ্চিত্রের অবিসংবাদিত সুপারস্টার থালাপতি বিজয় মাত্র ৫১ বছর বয়সে তার বর্ণাঢ্য অভিনয় জীবনের আনুষ্ঠানিক ইতি টানার ঘোষণা দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) মালয়েশিয়ার বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে তার সর্বশেষ চলচ্চিত্র ‘জানা নায়কগান’-এর গান মুক্তির অনুষ্ঠানে এই চূড়ান্ত সিদ্ধান্ত জানান তিনি। মাত্র ১০ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে পর্দায় আসা যোসেফ বিজয় চন্দ্রশেখর দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ারে […]

🛡️ 0% Trust Read Dispatch →
Dec 29, 2025 By Sanjida Sazzad

সীমান্তে কড়া নজরদারির নির্দেশ: অপরাধী ও সন্ত্রাসীদের পালাতে না দিতে বিজিবিকে সতর্ক করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে—সে বিষয়ে বিজিবিকে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে বিজিবি একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে দেশের সীমান্ত সুরক্ষা, […]

🛡️ 0% Trust Read Dispatch →
Dec 29, 2025 By Arisha

Nahid Islam Nominated as Jamaat–Alliance Candidate in Dhaka–11

Nahid Islam, the Convener of the National Citizen Party (NCP), has been nominated as the Jamaat–Alliance candidate for the Dhaka–11 parliamentary constituency. Previously, Jamaat-e-Islami had nominated Atiqur Rahman, former central president of Islami Chhatra Shibir, as its candidate for the same seat. Over a long period, Atiqur Rahman had organized and strengthened the constituency with […]

🛡️ 3% Trust Read Dispatch →
Dec 29, 2025 By Arisha

অভিনব কৌশল করেও মাদক চোরাকারবারীকে রুখে দিলো ৫৯ বিজিবি

জিহাদুল ইসলাম জিহাদ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারীরা বিজিবি’র চোখ ফাঁকি দিতে নতুন নতুন পন্থা অবলম্বন করছে। তবে বসে নেই মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর চৌকস বিজিবি সদস্যরা। এরই ধারাবাহিকতায় গত ২৭ ডিসেম্বর গভীর রাতে আজমতপুর বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনাকালীন সীমান্ত পিলার ১৮১/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃষকের […]

🛡️ 3% Trust Read Dispatch →
Dec 28, 2025 By Arisha

আগামী ১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১০ দিনের মধ্যেই দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মামলাটির তদন্ত কার্যক্রম অত্যন্ত গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে […]

🛡️ 3% Trust Read Dispatch →