মেঘনা নদী থেকে বালু উত্তোলনে হুমকির মুখে ৪ কিলোমিটার দীর্ঘ নয়াচর, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাশ দিয়ে প্রবাহিত মেঘনা নদী থেকে বালু উত্তোলনের ফলে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ নয়াচর চরটি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অব্যাহতভাবে বালু উত্তোলন চলতে থাকলে চরটির অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ […]

মেঘনা নদী থেকে বালু উত্তোলনে হুমকির মুখে ৪ কিলোমিটার দীর্ঘ নয়াচর, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাশ দিয়ে প্রবাহিত মেঘনা নদী থেকে বালু উত্তোলনের ফলে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ নয়াচর চরটি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অব্যাহতভাবে বালু উত্তোলন চলতে থাকলে চরটির অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এ অবস্থায় নয়াচরকে নদীভাঙনের ঝুঁকি থেকে রক্ষা করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।
নয়াচর রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।
