চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি লিটন দাস: ভারতের বিপক্ষে লিটন খেলবেন কি–না, জানা যাবে সন্ধ্যা

1 min read 0 words 101 views

রাতে (২৪ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দলের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আগে খুব একটা স্বস্তিতে নেই টাইগাররা। ম্যাচের দিনও যে অধিনায়ক লিটন দাসকে নিয়ে কাটেনি দুশ্চিন্তা।

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের মিশন শুরু করেছে বাংলাদেশ। আজ (২৪ সেপ্টেম্বর) ভারতকে হারাতে পারলে ফাইনাল অনেকটাই নিশ্চিত হবে টাইগারদের। কিন্তু এই ম্যাচে খেলতে পারবেন তো অধিনায়ক লিটন?

ভারত ম্যাচের দুইদিন আগে আইসিসি একাডেমি গ্রাউন্ডের নেটে ব্যাটিং অনুশীলন করার সময় কোমরে ব্যথা পান লিটন। দলের চিকিৎসক বায়জিদ উল ইসলাম সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং ব্যথার অবস্থা পরীক্ষা করেন। এরপরই অনুশীলন ছেড়ে উঠে যান লিটন।পরে বিসিবির পক্ষ থেকে আস্বস্ত করা হয়েছিল, সামান্য চোট পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

কিন্তু আজকের ম্যাচে লিটনের খেলা অনিশ্চিত। এখনও সামান্য ব্যথা অনুভব করছেন এই ডানহাতি। অন্য সময় হলে হয়ত এই সামান্য চোট নিয়েও খেলার কথা ভাবা যেত, কিতু এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে সূচি। আগামীকালই সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ ভারতের কাছে হেরে গেলে সেই ম্যাচটা হয়ে যাবে এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। আর সে ম্যাচের জন্যই লিটনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।

তবে, ভারত ম্যাচে অধিনায়ককে পাওয়ার আশা ছাড়ছে না টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ সময় সাড়ে ৮টায় এই ম্যাচ মাঠে গড়াবে।  দল নির্বাচনের জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত লিটন যদি ফিট হয়ে উঠতে না পারেন, তবে তার বদলে একাদশে ঢুকতে পারেন পারভেজ হোসেন ইমন।  

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 512 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

আফগান-লঙ্কান ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ

1 min read 3 words 77 views ‘বি’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। এই ম্যাচের ওপর নির্ভর করছে…

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়

1 min read 7 words 104 views মিরপুরের চেনা কন্ডিশনে ফিরেই পাকিস্তানের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। আজ (রোববার, ২০ জুলাই) শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে…

Responses