বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন পাকিস্তানি ইউটিউবার ‘ডাকি ভাই’

Editorial Transparency & Correction Notice
This report is published through the PothikTV editorial workflow. Sources, evidence, revisions and material corrections are documented where available.
No material correction has been recorded for this story.World ডেস্ক: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন পাকিস্তানের জনপ্রিয় ইউটিউবার সাদ উর রহমান, যিনি ইন্টারনেট বিশ্বে ‘ডাকি ভাই’ নামে পরিচিত। একটি ভি ব্লগে ‘ডিএইচএ ওয়ালি মেড’ নামে পরিচিত এক নারী কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে অনুচিত মন্তব্য করার কারণে এই বিতর্ক শুরু হয়েছিল।
সম্প্রতি পাকিস্তান ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ডসে ‘সেরা ইউটিউবার’ বিভাগে জনপ্রিয় ইউটিউবার ইকরা কানওয়ালকে হারিয়ে পুরস্কার জিতে নেন ‘ডিএইচএ ওয়ালি মেড’। অ্যাওয়ার্ড শোটির পর একটি ভি ব্লগে ডাকি ভাই উপহাসের ছলে প্রশ্ন তোলেন যে ওই নারী নিজের কাজ ঠিকমতো করেন কি না। একই সঙ্গে তিনি টিপ্পনী কেটে বলেন, ‘তাকে আমাদের বাড়িতেও কাজ করতে পাঠিয়ে দিন।’
ডাকি ভাইয়ের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরপরই নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বহু ব্যবহারকারী ও বিশ্লেষক মন্তব্যটিকে অহংকার পূর্ণ এবং একজন পরিশ্রমী নারীর মর্যাদাহানিকর বলে অভিহিত করে তার কড়া সমালোচনা করেন।
পরিস্থিতি ঘোলাটে হলে নতুন একটি ভি ব্লগে নিজের ভুল স্বীকার করেন ডাকি ভাই। তিনি জানান, কাউকে আঘাত করা বা অপমান করা তার উদ্দেশ্য ছিল না। উক্ত নারীর উদ্দেশে তিনি বলেন, পুরনো ভি ব্লগের কোনো কথায় তিনি যদি ব্যথিত হয়ে থাকেন, তবে তার জন্য তিনি মন থেকে ক্ষমা প্রার্থনা করছেন।
ডাকি ভাই ব্যাখ্যা দেন যে তার নিয়ত সম্পূর্ণ পরিষ্কার ছিল এবং ইচ্ছা করে কাউকে ছোট করার মনোভাব তার ছিল না। তার নিয়মিত অনুসারীরা জানেন যে তিনি প্রায়শই কৌতুকের ছলে এমন কথা বলে থাকেন। তবে এই ক্ষেত্রে তার বক্তব্যটি অনাকাঙ্ক্ষিত ও কষ্টদায়ক হতে পারে বলে তিনি মেনে নেন।
তিনি আরও দাবি করেন, ওই নারীকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। চলতি বছরের অ্যাওয়ার্ড শোতে মনোনীত হওয়ার আগে তিনি ইন্টারনেট বা অন্য কোথাও তাকে নিয়ে কখনো অনুসন্ধানও করেননি। প্রথমবার ওই অ্যাওয়ার্ড শোতেই তিনি তার নাম শোনেন।
নিজের মন্তব্যের সম্পূর্ণ দায় নিয়ে ডাকি ভাই আশা প্রকাশ করেন যে ভুক্তভোগী নারী তার পরিস্থিতি ও অনুশোচনা বুঝতে পারবেন এবং বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখবেন।
সম্পর্কিত সংবাদ
এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ
World →Corroborating Sources & Evidence
Corrections & Audit Trail
Material changes and newsroom transparency notes associated with this report.
SEO & Schema.org
- Schema type
- NewsArticle
- Canonical URL
- https://pothiktv.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d/
- Slug
- %e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d






