নাসিরনগরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এনসিপির নেতার বিরুদ্ধে মানববন্ধন

1 min read 1 words 123 views

নাসিরনগর, প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস পুকুর লিজ দেওয়াকে কেন্দ্র করে জেলার এনসিপির সদস্য আসাদ খোকনের বিরুদ্ধে ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ এনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ের সামনে বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের কয়েকশত লোকজন বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়,  গত মঙ্গলবার (১৪ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর এলাকার ৯৫০ ও ৯৬৩ দাগে একটি খাস পুকুরের লিজ নেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় আসেন ইজারাদার মনির সহ তার সহযোগিতারা। পুকুর ডাক দেওয়াকে কেন্দ্র করে
মনির মিয়া লোকজনের উপর অপর ডাককারী জেলার এনসিপির নেতা আসাদ খোকন এবং তার লোকজন হামলা করেন। হামলায় ৫ জন আহত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী মনির মিয়া জানান, গত ১৪ তারিখে ইজারায় অংশ নিতে আসলে কথিত আওয়ামীলীগ নেতা বর্তমানে নিজেকে এনসিপির নেতা দাবি করা আসাদ খোকন ও তার ভাড়াটিয়া বাহিনী দ্বারা অতর্কিত হামলা চালিয়ে আমাদের গুরুতর জখম করে এবং আমার কাছ থেকে দুই লক্ষ টাকা, রুকন মিয়ার কাছ থেকে ত্রিশ হাজার টাকা ও বলু মিয়ার কাছ থেকে এক হাজার টাকা ছিনিয়ে নেয়। এ বিষয় আমি ইউএনও, এসিল্যান্ড, ও ওসি বরাবর অভিযোগ করেছি কিন্তু এখনো উনারা কোন ব্যবস্থা নেয় নি তারা দাবি করেন,

মানববন্ধনে অংশ নেওয়া নাসিরনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের বলেন, খাস পুকুর ইজারা নিয়ে এসিল্যান্ড অফিসের সামনে এনসিপির নেতা আসাদ খোকন যে সন্ত্রাসী হামলা করেছে আমরা এলাকাবাসী তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতি বিলম্বে দাঙ্গাবাজ, ভূমিদস্যু আসাদ খোকন ও তার লাঠিয়াল বাহিনীর দ্রুত গ্রেফতার ও কঠিন শাস্তি দাবি করছি।

এ বিষয় এনসিপির আসাদ খোকনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার জড়িত থাকার বিষয় অস্বীকার করে বলেন, আমি ঘটনার সময় ছিলাম না শুনেছি নূরপুরের লোকজন তাদের উপর আক্রমণ করেছে।

এ বিষয় নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, ঘটনাটি বিষয় আমি অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়েছে।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদ আহমেদ এর সাথে এ বিষয় জানার জন্য বারবার ফোন দেওয়ার পরও তিনি ফোন রিসিভ করে নি।

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 455 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দৃষ্টিনন্দন ফটক নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন— রবিবারের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

1 min read 27 words 438 views মো: মনির হোসেন : ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ, সীমানা প্রাচীর নির্মাণ এবং একটি…

‘সব খারিজ হবে, তুই খালি বাবা টাকা পাঠাবি’, ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

1 min read 3 words 114 views এখানে যা আছে সব খারিজ হবে, কোনো কথা নাই। তুই খালি বাবা টাকা পাঠাবি।’ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার…

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক, উদ্ধার ২ লাখ টাকা

1 min read 3 words 416 views কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামে এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়…

ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজারে বাঁশবাজারের লিজ বাতিলের দাবিতে বিক্ষোভ

1 min read 3 words 69 views ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী আনন্দবাজারের পুরাতন বাঁশবাজারের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দিয়েছেন বিক্ষুব্ধ…

Responses