‘সব খারিজ হবে, তুই খালি বাবা টাকা পাঠাবি’, ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

এখানে
যা আছে সব খারিজ হবে,
কোনো কথা নাই। তুই খালি বাবা টাকা পাঠাবি।’ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার ঘুষ আদায়ের এমন কথোপকথনের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় অভিযুক্ত
ভূমি কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।

‘সব খারিজ হবে, তুই খালি বাবা টাকা পাঠাবি’, ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

এর
আগে শনিবার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল-রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের ঘুষ আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনায় গতকাল
রোববার তাকে শোকজ করার বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

৪৮
সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, ভূমি-সংক্রান্ত একটি কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে এক ব্যক্তির কাছ
থেকে ৯ হাজার টাকা
ঘুষ নিয়ে ব্যাগে রাখছেন সেলিনা পারভীন। ভিডিওতে ওই ব্যক্তিকে উদ্দেশ
করে তাকে বলতে শোনা যায়, ‘এখানে যা আছে সব
খারিজ হবে, কোনো কথা নাই। তুই খালি বাবা টাকা পাঠাবি।’

স্থানীয়দের
অভিযোগ, ভূমি-সংক্রান্ত সেবা পেতে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ হয়রানি ও নানা অনিয়মের
শিকার হচ্ছে। ঘুষ আদায়ের ভিডিও প্রকাশ পাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

নয়াবিল
গ্রামের এক ভুক্তভোগী পরিচয়
গোপন রাখার শর্তে জানান, ২০ শতাংশ জমির
নামজারি (খারিজ) করতে গেলে সহকারী ভূমি কর্মকর্তা তাঁর কাছে ৮ হাজার টাকা
দাবি করেন। অথচ সরকারি ফি মাত্র ১
হাজার ৭০ টাকা। অতিরিক্ত
টাকা চাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘শুধু সরকারি ফি দিয়ে কাজ
হয় না, ওপরে দিতেও খরচ আছে।’ টাকা দিলে কাজ ‘সুন্দর করে’ করে দেওয়া হয় বলেও জানান
তিনি।

অভিযোগের
ব্যাপারে বক্তব্য জানতে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের মোবাইল নম্বরে কল দিয়ে যোগাযোগের
চেষ্টা করলেও রিসিভি করেননি।

উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের ভাষ্য, বিষয়টি তাদের নজরে এসেছে। রোববার সকালে তাঁকে শোকজ করা হয়েছে। একইসঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।

সুত্র: সমকাল

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

গাজীপুর শ্রীপুরে নার্স দিয়ে ডেলিভারীতে নবজাতকের মৃত্যুর অভিযোগ

মোঃ মিন্টু মিয়া,বিশেষ প্রতিনিধি গাজীপুর:গাজীপুরের শ্রীপুরে ডাক্তারের অনুপস্থিতিতে নার্স দিয়ে প্রসূতির ডেলিভারী করার সময় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে আল রাজি নামক হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো হয়। সত্তর বছর বয়স্ক সাংবাদিক আ. ফ.…

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক, উদ্ধার ২ লাখ টাকা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামে এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ও…

Responses