খুলনায় প্রকাশ্য দিবালোকে এনসিপি নেতাকে গুলি, খুনিদের পলায়ন রুখতে সীমান্তে বিজিবির রেড অ্যালার্ট

1 min read 1 words 174 views

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলির ঘটনার পর যশোর সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ঘটনায় জড়িতরা যেন সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সেই লক্ষ্যে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্তজুড়ে ব্যাপক তল্লাশি ও টহল কার্যক্রম শুরু করেছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। এর আগে দুপুর পৌনে ১২টার দিকে খুলনার সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে মোতালেব শিকদারের ওপর গুলির ঘটনা ঘটে। এতে মাথার বাঁ পাশে (বাম কানে) গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার।

বিজিবি সূত্র জানায়, সোমবার খুলনা মহানগরীর সোনাডাঙ্গায়, সোনাডাঙ্গা আবাসিক এলাকার সামনে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক ও এনসিপি কেন্দ্রীয় সমন্বয়ক মো. মোতালেব সিকদার (৪২) গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই যশোর সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়। এ সময় সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব সীমান্ত অংশ সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, এনসিপি নেতার ওপর হামলায় জড়িত কেউ যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

 

Related Articles

কুয়াশায় পথ হারিয়ে বাংলাদেশে ঢুকে পড়া বিএসএফ সদস্য আটক, পতাকা বৈঠক ডাকা

1 min read 1 words 129 views বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, রংপুর–৫১ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত পিলার…

শ্রমিক দিবস: অধিকার ও বাস্তবতার মুখোমুখি

1 min read 24 words 65 views লিটন হোসাইন জিহাদ: আজ  International Workers’ Day—শ্রমিকের অধিকার, মর্যাদা ও সংগ্রামের এক ঐতিহাসিক প্রতীক। উনিশ শতকের শেষভাগে শিল্পবিপ্লব-পরবর্তী বিশ্বে…

১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে: ভারতীয় গাঁজাসহ ০২ জন নারী আটক

1 min read 2 words 206 views জিহাদুল ইসলাম (জিহাদ) : লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদক…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 632 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

1 min read 2 words 1.5K views দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে…

Responses