শহীদ ওসমান হাদির মতো পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে সরকারের প্রতি আসিফ মাহমুদের আহ্বান

1 min read 7 words 22 views

শহীদ ওসমান হাদির মতো পরিস্থিতির যেন আর কারও ক্ষেত্রে না ঘটে- তা সরকারকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তিনি বলেন, ‘দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা, নির্বাচন বানচাল করা কিংবা বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার সুযোগ যেন কেউ না পায়—এ বিষয়টি নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘আজ আমি ঢাকা-১০ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট, কলাবাগান ও কামরাঙ্গীচরের ৫৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনটি। এ এলাকার মানুষের এই নির্বাচনকে ঘিরে অনেক আশা-আকাঙ্ক্ষা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই আসনের প্রতিটি থানা ও ওয়ার্ডের আলাদা আলাদা সমস্যা রয়েছে। আমরা সেসব সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ করতে চাই। ইতোমধ্যে জনগণের সঙ্গে কথা বলছি, তাদের সমস্যা শুনছি এবং সম্ভাব্য সমাধান নিয়ে পরিকল্পনা করছি।’

প্রার্থী হওয়া প্রসঙ্গে আসিফ মাহমুদ জানান, তিনি আগেই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং এই যাত্রায় ঢাকা-১০ আসনের জনগণের পাশাপাশি সারা দেশের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন।

 

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 626 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.7K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

আসিফ মাহমুদের বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ, দুদক তদন্ত দাবি ছাত্রদলের

1 min read 2 words 197 views সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে তার বিচার এবং দুর্নীতি দমন…

Responses